এক্সপ্লোর

Adipurush: 'আদিপুরুষ' মুক্তির আগে সোশ্য়াল মিডিয়ায় সাবেকি সাজে ধরা দিলেন কৃতি শ্য়ানন

Adipurush: ১৬ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের ছবি 'আদিপুরুষ'।

কলকাতা: 'আদিপুরুষ' মুক্তির অনেক আগে থেকেই এই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ। বলিউডসূত্রে খবর, গোটা দেশজুড়ে হট কেকের মত বিক্রি হচ্ছে এই ছবির (Adipurush) টিকিট। নির্মাতাদের আশা, বক্সঅফিসে নজির গড়বে এই ছবি। এরই মধ্য়ে জানা যাচ্ছে যে, দিল্লি-মুম্বইয়ের মত মেট্রো শহরে ২ হাজার টাকাতেও বিক্রি হয়েছে এই ছবির টিকিট। আর মুক্তি প্রাক্কালে সাবেকি সাজে সোশ্য়াল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করলেন অভিনেত্রী কৃতি শ্য়ানন। 

প্রসঙ্গত এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতি শ্য়ানন। তাই ছবি মুক্তির আগে তাঁর এই সাবেকি সাজ মন কেড়েছে অনুরাগীদের। 

আরও পড়ুন...

Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?

ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' (Adipurush) ছবিতে অভিনয় করেছেন প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান, সানি সিংহ ও দেবদত্তা নাগ। ভারতীয় মহাকাব্য 'রামায়ণ'-এর নির্ভর করেই তৈরি এই ছবির প্রেক্ষাপট। রাম, সীতার গাঁথাই ফুটে উঠবে সিনেমার পর্দায়। ছবির টিকিট বিক্রির কথা যদি ধরা হয়, ট্রেন্ড এখনও ইতিবাচক, তবে দুর্দান্ত সফল শুরুর জন্য নাাটকীয় উত্থান প্রয়োজন টিকিট বিক্রির পরিমাণে। 

প্রাথমিক হিসেব অনুযায়ী, 'আদিপুরুষ' (Adipurush) ছবির হিন্দি থ্রিডি ভার্সন ইতিমধ্যেই ২.৮০ কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে। অধিকৃত সিট ছাড়া এই হিসেব। এর অর্থ প্রায় ৮০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ছবির হিন্দি টুডি ভার্সনের বিক্রি হওয়া টিকিট থেকে এখনও আয়ের পরিমাণ ১৮ লক্ষ টাকা। ছবির তেলুগু সংস্করণে বিক্রি হয়েছে ৬৪ লক্ষ টাকার টিকিট বুক। অগ্রিম বুকিংয়ে মোটামুটি ৩.৬৫ কোটি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে।

ছবির মুক্তির আগে বিশেষ ঘোষণা করা হয় নির্মাতাদের তরফে। প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে আসন বরাদ্দ থাকবে বজরংবলীর জন্য (dedicating one seat to Lord Hanuman)। বিক্রি হবে না সেই আসনের টিকিট। সম্প্রতি 'আদিপুরুষ' নির্মাতাদের তরফে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। বিবৃতির মাধ্যমে তাঁরা জানিয়েছেন, 'যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের প্রতি সম্মান রেখে, প্রত্যেক প্রেক্ষাগৃহ যেখানে প্রভাসের রাম-অভিনীত আদিপুরুষ দেখানো হবে, সর্বত্র একটি করে আসন সংরক্ষিত রাখা হবে রামভক্ত হনুমানের জন্য, বিক্রি করা হবে না সেই আসন। রামের সর্বশ্রেষ্ঠ ভক্তকে শ্রদ্ধা জানানোর ইতিহাস শুনুন। আমরা অজানা রাস্তায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলাম। আমাদের সকলেই ভগবান হনুমানের সান্নিধ্যে অতি জাঁকজমকের সঙ্গে নির্মিত আদিপুরুষকে দেখা উচিত।'

সেরা শিরোনাম

Mukesh Khanna Attacks Sharmila Tagore: ‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’
‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’
Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?
Rail Service Dispute Update | রেললাইন ধসে ভরসার জায়গা বাস! কিন্তু টিকিটের দামে নাজেহাল যাত্রীরা
Rail Service Dispute Update | মেরামতির কাজ শেষ হতেই শুরু হয়েছে ট্রায়াল রান
Rail Service Dispute Update | New Farakka-য় অবশেষে শুরু হল ট্রায়াল রান
Rail Service Dispute Update | শুরু হয়েছে ট্রায়াল রান, লাইন-জটে আজও বাতিল একাধিক ট্রেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget