এক্সপ্লোর

প্রিয়জনকে হারালেন কুনাল খেমু, সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ল একরাশ বেদনা

'কলিযুগ' অভিনেতা কুনাল খেমুকে (Kunal Khemu) খুব শীঘ্রই 'কঞ্জুস মক্ষীচুস' ছবিতে দেখা যেতে চলেছে। 

মুম্বই: মানুষের জীবনে পোষ্যদের একটা বড় ভূমিকা থাকে। হাসি, কান্না, আনন্দ সমস্ত কিছুর সঙ্গী হয়ে থাকে তারা। পাশাপাশি প্রভুর জীবনে আনন্দ আর হাসির মুহূর্ত ভরে দেওয়ার জন্য তারা কত কিই না করে থাকে। বহু বাড়িতেই সন্তানের মতোই দেখা হয় পোষ্যদের। সন্তান স্নেহে দীর্ঘদিন কাটানোর পর পোষ্য যখন পৃথিবীর নিয়মে একদিন চলে যায়, তখন সেই যন্ত্রণা সন্তান হারানোর সমতূল্যই হয় বহু মানুষের কাছে। তেমনটাই হয়েছে বলিউড অভিনেতা কুনাল খেমুর সঙ্গে। সদ্যই তিনি হারিয়েছেন তাঁর পোষ্য মস্তিকে। মস্তি। হ্যাঁ। এই নামেই প্রিয় পোষ্যকে ডাকতেন কুনাল খেমু (Kunal Khemu)। আজ তার চলে যাওয়ার যন্ত্রণা প্রকাশ পেল কুনাল খেমুর সোশ্যাল মিডিয়া পোস্টে। 

পোষ্য মস্তির একাধিক ছবি পোস্ট করে ভারাক্রান্ত মনে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কুনাল খেমু লিখেছেন, 'আজ আমার মস্তি গুডবাই জানাল। আমার জীবনের অন্যতম সুন্দর অংশ ছিল সে। যখন ও আমার জীবনে এসেছিল, সেই মুহূর্ত থেকে আমার মন জিতে নিয়েছিল। আমার মন, আমার হৃদয়, আমার বাড়ি, সবকিছুর সঙ্গেই যেন ওতোপ্রতোভাবে জড়িয়ে ছিল ও। মেনে নেওয়া কঠিন যে ও আর আমাদের মধ্যে নেই। বিশ্বাসই করতে পারছি না যে, যখন আমি বাড়ি ফিরব, তখন ও আর আমার দিকে দৌড়ে আসবে না। ও আর কখনও আমার পায়ে আঁচড় কাটবে না। আমি যখন খেতে বসব আমার কাছে আসবে না। আমি যখন কোথাও যাওয়ার জন্য ব্যাগ গোছাবো, তখন চিন্তিত মুখে আমার দিকে তাকাবে না। ওর সঙ্গে আমার কত না বলা কথা না বলা স্মৃতি রয়ে গেল। কত কত স্মৃতি। কত অনুভূতি। কথা বলতে না পারা। কত কিছু দিয়ে ও আমাদের জীবনটাকে ভরিয়ে রেখেছিল।'

কুনাল খেমু আরও লিখছেন, 'হ্যাঁ। ওরা নিঃস্বার্থভাবেই ভালোবাসা দিয়ে যায়। হ্যাঁ। ওরা আমাদের সবথেকে প্রিয় বন্ধু। আর যখন ওরা আমাদের ছেড়ে চলে যায়, তখন হৃদয়টা যে কতটা বেদনায় ভরে ওঠে, তা প্রকাশ করা কঠিন। আমি তোমায় সবসময়ই খুব মিস করব মস্তি। যতক্ষণ না আমাদের ফের দেখা হচ্ছে। আই লভ ইউ।' এভাবেই প্রিয় মস্তির চলে যাওয়ার পর তার উদ্দেশে একরাশ বেদনাভরা বার্তা দিলেন কুনাল খেমু। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে পশুপ্রেমীরা অনুভব করতে পারছেন কতটা যন্ত্রণা রয়েছে অভিনেতার মনে। আর মস্তিকে তিনি কতটা মিস করছেন।

প্রসঙ্গত, 'কলিযুগ' অভিনেতা কুনাল খেমুকে খুব শীঘ্রই 'কঞ্জুস মক্ষীচুস' ছবিতে দেখা যেতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget