এক্সপ্লোর

Lara Dutta BellBottom look: 'বেলবটম' ছবিতে লারা দত্ত-র লুক দেখে এ কী প্রতিক্রিয়া মহেশ ভূপতির!

অক্ষয় কুমারের লুক দেখে ততটা না চমকালেও ইন্দিরা গাঁধীর লুকে লারা দত্তকে দেখে কার্যত হতবাক হয়ে গিয়েছে নেট দুনিয়া। লারা দত্ত-র লুক দেখে চমকে গিয়েছেন অভিনেত্রীর স্বামী মহেশ ভূপতি এবং তাঁদের মেয়ে সাইরাও।

মুম্বই : সদ্য মুক্তি পেয়েছে 'বেলবটম' ছবিতে অক্ষয় কুমার এবং লারা দত্ত-র ফার্স্ট লুক। অক্ষয় কুমারের লুক দেখে ততটা না চমকালেও ইন্দিরা গাঁধীর লুকে লারা দত্তকে দেখে কার্যত হতবাক হয়ে গিয়েছে নেট দুনিয়া। শুধু নেট নাগরিকরাই নন। লারা দত্ত-র লুক দেখে চমকে গিয়েছেন অভিনেত্রীর স্বামী মহেশ ভূপতি এবং তাঁদের মেয়ে সাইরাও। এমন রূপে লারা দত্তকে দেখে অদ্ভুত প্রতিক্রিয়া দুজনেরই। জানিয়েছেন খোদ অভিনেত্রীই।

'বেলবটম' দেশের ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে লারা দত্তকে। অভিনেত্রীর সেই লুকই সম্প্রতি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাই নিয়েই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাকারে লারা দত্ত জানিয়েছেন যে, গত বছর অতিমারির সময় থেকে এই চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অতিমারি এবং লকডাউনের কারণে অভিনেত্রীর বাড়িতেই লুক টেস্ট হয়। এবং লুক টেস্টের সময় তাঁর বাড়ির সদস্যরাও উপস্থিত ছিলেন। ইন্দিরা গাঁধীর লুকে মেকআপের পর কেমন লাগছিল অভিনেত্রীকে? প্রথমেই মেয়ের প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, 'ও খুব অবাক হয়ে গিয়েছিল। পাশাপাশি আমাকে নিয়ে খুব চিন্তাতেও পড়ে গিয়েছিল। আমার মুখের মেকআপ দেখে ও বলল, মা ওরা তো তোমাকে মেরে ফেলবে। তুমি তো শ্বাসই নিতে পারবে না। আমাকে দেখে ও প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এরপর বলতে থাকে, আমি কি তোমার নাকটা একটু ছুঁয়ে দেখতে পারি? আমি কি তোমার ভুরুটা ছুঁতে পারি? আসলে ও আমাকে এভাবে দেখে খুব অবাক হয়ে গিয়েছিল'।

শুধু মেয়েই নয়, লারা দত্তর লুক দেখে স্বামী মহেশ ভূপতি কী বলেছিলেন, তাও জানিয়েছেন অভিনেত্রী। বললেন, 'আমার স্বামী তো একেবারেই চমকে গিয়েছিল। আমাকে দেখে ও বলল, আমি তোমাকে মোটেই জড়িয়ে ধরতে চাই না। তুমি একেবারেই তোমার মতো লাগছ না। কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছো।' প্রসঙ্গত, বহু প্রতিক্ষীত ছবি 'বেলবটম' মুক্তি পাবে আগামি ১৯ অগাস্ট। আর এই ছবি নিয়ে দর্শকরা যে কতটা উচ্ছ্বসিত, তা তো সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: '১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ
'১৯ দিন কেটে গেল, কিন্তু সবাই নীরব.. দুর্ভাগ্যজনক', আমিরের বিতর্কিত মন্তব্যের পরেই সোনম ওয়াংচুকের পাশে প্রাক্তন স্ত্রী কিরণ
Aamir Khan: ''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত

ভিডিও

Suvendu Adhikari:
TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget