এক্সপ্লোর

‘লক্ষ্মী বম্ব’ নামটাই আপত্তিকর, লাভ জেহাদের প্রচার, ব্যবস্থা চেয়ে জাভরেকরকে চিঠি হিন্দু সেনা-র

বিষ্ণু লিখেছেন, হিন্দু দেবী লক্ষ্মীর নাম নিয়ে ছেলেখেলা, উপহাস করায় আসন্ন মুক্তি পেতে চলা অক্ষয়কুমার অভিনীত ও রাঘব লরেন্স অভিনীত ছবি লক্ষ্মী বম্ব-এর পুরো টিমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলে হিন্দু সেনা চিঠি পাঠিয়েছে প্রকাশ জাভরেকরকে।

মুম্বই: অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’ নাকি ‘লাভ জেহাদ’-এর প্রচার করছে! ইতিমধ্যেই এমন অভিযোগ উঠেছে। এবার ‘লক্ষ্মী বম্ব’ নামটাই হিন্দুদের কাছে আপত্তিকর বলে সওয়াল করে হিন্দু সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা তথা জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা ট্যুইট করে ঘোষণা করলেন, তাঁরা আনুষ্ঠানিক ভাবে এই ছবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। ছবির নামটিকে ‘অবমাননাকর’, ‘আপত্তিকর’ তকমা দিয়েছে হিন্দু সেনা। হিন্দু সেনার একটি চিঠি ট্যুইটে শেয়ার করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকরকে পাঠিয়েছেন তিনি। বিষ্ণু লিখেছেন, হিন্দু দেবী লক্ষ্মীর নাম নিয়ে ছেলেখেলা, উপহাস করায় আসন্ন মুক্তি পেতে চলা অক্ষয়কুমার অভিনীত ও রাঘব লরেন্স অভিনীত ছবি লক্ষ্মী বম্ব-এর পুরো টিমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলে হিন্দু সেনা চিঠি পাঠিয়েছে প্রকাশ জাভরেকরকে। হিন্দু সেনার যুক্তি, হিন্দু দেবী লক্ষ্মী হলেন সম্পদ, ভাগ্যের দেবী। কিন্তু তাঁর নামটি ছবির শিরোনামে ‘বোমা’ শব্দটির পাশে লাগানো হয়েছে যা হিন্দুরা মেনে নিতে পারে না। ‘বোমা’ শব্দটির প্রয়োগ করা হয়েছে হিন্দুদের আঘাত করে প্ররোচিত করতে। হিন্দু সেনার চিঠিতে আরও বলা হয়েছে, হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করে বিশেষতঃ দেওয়ালির আবহে। কিন্তু ছবিটির রিলিজের সময় হিসাবে দেওয়ালিকেই বেছে নেওয়া হয়েছে, যাতে হিন্দুরা বিরক্ত হয়। তাছাড়া, ছবির পুরুষ চরিত্রের নাম মুসলিম আর মহিলা চরিত্রের নাম হিন্দু রাখার ফলে লাভ জেহাদ প্রচার করা হচ্ছে। ৯ নভেম্বর লক্ষ্মী বম্ব ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হওয়ার কথা। ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণীও।

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget