এক্সপ্লোর

Lucky Ali Viral Video: সমুদ্রতটে হঠাৎই হাতে তুললেন গিটার, ‘ও সনম’-এর নস্টালজিয়ায় ভাসালেন লাকি আলি

লাকি আলির মিউজিক কেরিয়ারের অন্যতম সেরা গান ‘ও সনম’। ১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামে যে গান গেয়েছিলেন তিনি।

আরামবোল: গোয়ায় (Goa) ছুটি কাটানোর মাঝে গিয়েছিলেন এক অনুষ্ঠান দেখতে। কিন্তু লাকি আলিকে (Lucky Ali) সামনে পেয়ে তাঁর থেকে গান শোনার আবদার জানাতে ভোলেননি অনুরাগীরা। তিনিও তাদের হতাশ না করে হাতে তুলে নেন গিটার। খালি গলায় গেয়ে ওঠেন তাঁর বহু পরিচিত ‘ও সনম’ গান। যে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় নাফিসা আলি দেওয়ার পর থেকেই তা ভাইরাল (Lucky Ali Viral Video)। আসমুদ্রহিমাচল যেন লাকির গানে ফের ডুব দিয়েছে নস্টালজিয়ায়। ইনস্টাগ্রামে ২০ লক্ষ, টুইটারে প্রায় ৭৮০ হাজার লোক ইতিমধ্যে দেখেছেন ভিডিওটি।
আলাদা করে লাকি আলির পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। নয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্মের কাছে লাকি আলির একাধিক গান যেন নস্টালজিয়ার ছেঁড়া কোলাজ। তিন দশক ধরে একাধিক ইন্ডিপপ গানে লাকি আলি মাতিয়ে রেখেছিলেন সকলকে। এবারেও হঠাৎ গান গাইতে উঠেও ফের মাতিয়ে দিয়েছেন লাকি আলি। লাকি আলির মিউজিক কেরিয়ারের অন্যতম সেরা গান ‘ও সনম’। ১৯৯৬ সালে ‘সুনো’ অ্যালবামে যে গান গেয়েছিলেন তিনি। নাফিসা যে ভিডিও পোস্ট করে লেখেন, উত্তর গোয়ার আরামবোলে এক সঙ্গীতানুষ্ঠান দেখার পর লাকি আলিকে গান গাইতে অনুরোধ করে সকলে। হঠাৎ করেই তারপর গান ধরে ও। খুব সুন্দর এক অভিজ্ঞতা।
অনুরাগী পরিবেষ্টিত হয়ে এক কাঠের বাক্সের উপর বসে গান ধরেন লাকি আলি। ৬২ বছরের যুবকের যে গান শুনে অনেকের মতোই নস্টালজিক আনন্দ মাহিন্দ্রাও। তিনি টুইটারে লেখেন, দৃশ্যটা দেখে একঝাঁক নস্টালজিয়া যেন জড়িয়ে ধরল। একই রকম ভিনটেজ লাকি আলিকে পেলাম। শুধু সেটাই নয়, মনে পড়ে গেল সাতের দশকের আড্ডাগুলো। ছোট ছোট দলে বন্ধুত্ব, গান, ভাবনাচিন্তার সঙ্গে মিশে থাকত এমনই গানের আসর। আশা রাখি এরকমই সুন্দর পৃথিবী পৃথিবীজুড়ে ফের দ্রুত দেখতে পাব আমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget