Malaika Arora: ফের বিয়ের পিঁড়িতে মালাইকা? অর্জুনের সঙ্গে বর্ষবরণ উদযাপনের পরিকল্পনা জানালেন
Moving In With Malaika: এবার বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুললেন মালাইকা অরোরা। সঙ্গে জানালেন, অর্জুন কপূরের সঙ্গে বর্ষবরণ কীভাবে উদযাপন করবেন।

মুম্বই: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) নানা কারণে চর্চায় থাকেন। ব্যক্তিগত জীবন থেকে তাঁর নতুন শো 'মুভিং ইন উইথ মালাইকা' (Moving In With Malaika)। আরবাজ খান হোক কিংবা অর্জুন কপূর (Arjun Kapoor)। মালাইকাকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। আর এবার বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুললেন তিনি। সঙ্গে জানালেন, অর্জুন কপূরের সঙ্গে বর্ষবরণ কীভাবে উদযাপন করবেন।
View this post on Instagram
">
বিয়ে প্রসঙ্গে মালাইকা অরোরা-
সম্প্রতি মালাইকা অরোরার শো 'মুভিং ইন উইথ মালাইকা'র যে এপিসোড সম্প্রচারিত হয়েছে, তাতে বোন অমৃতা অরোরার সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। দুই বোনের খুনসুটি নজর কেড়েছে। সেখানেই তাঁদের মায়ের গয়না নিয়ে খুনসুটি করতে দেখা যায়। মালাইকার হাতের একটি হিরের ব্রেসলেট দেখে মায়ের কঙ্গনে স্মৃতিচারণা করেন অমৃতা। আর সেখানেই মালাইকাকে বলতে শোনা যায়, 'যদি কেউ ফের বিয়ের পিঁড়িতে বসেন, তাহলে ওটা আমারই হবে।' অভিনেত্রীর এই কথাতেই নেটিজেনরা আন্দাজ করছেন যে, নতুন বছরেই অর্জুন কপূরের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিলেন মালাইকা।
">
আরও পড়ুন - Pele Demise: পেলের প্রয়াণে শোকজ্ঞাপন করতে গিয়ে মারাত্মক ভুল মধুমিতার






















