এক্সপ্লোর

Maradona On Amazon Prime: বিতর্কিত ফুটবল রাজপুত্রের জীবনী নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ 'মারাদোনা - ব্লেসড ড্রিম'

আজ ৩০ অক্টোবর। জন্মদিন ফুটবল রাজপুত্রের। মারাদোনাকে নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও তৈরি করছে একটি সিরিজ 'মারাদোনা - ব্লেসড ড্রিম'।

নয়াদিল্লি : ক্রিকেট খেলায় একটা কথা আছে। 'স্কোরবোর্ড এক গাধা'। ফুটবল খেলায় এরকম কোনও কথা নেই। না। তিনি সবথেকে বেশি গোল করেননি। তাই পরিসংখ্যান দিয়ে ক্রিকেটের মতোই ফুটবলেও বোধহয় কথা বলা যায় না। এই ইকুয়েশন, পারমুটেশন - কম্বিনেশন দিয়েই বোধহয় ভদ্রচিত ইমেজ ছাড়াও এই পৃথিবীর সমস্ত ফুটবলপ্রেমীদের মনে যে লোকটা প্রয়াণের পরও বিরাজ করেন, তাঁর নাম দিয়োগো আর্মান্দো মারাদোনা (Maradona)। আজ ৩০ অক্টোবর। জন্মদিন ফুটবল রাজপুত্রের। মারাদোনাকে নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও তৈরি করছে একটি সিরিজ 'মারাদোনা - ব্লেসড ড্রিম'। সিরিজটি মোট দশটি এপিসোডের। প্রত্যেকটি এক ঘণ্টা করে। বিতর্কিত ফুটবল রাজপুত্রের গোটা জীবন এই সিরিজে তুলে ধরা হচ্ছে। খুয়ান পালামিনো এবং নিকোলাস গোল্ডস্মিট মারাজোনার বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজে দেখা যাবে এমন কিছু ঘটনাও যেগুলো সম্পর্কে মানুষের তেমন জানা নেই।

সিরিজে রয়েছে মারাদোনার গোটা ফুটবল কেরিয়ার। তাঁর বিতর্কিত জীবনযাপন। কখনও মাদক, কখনও অবাধ যৌনতা, কখনও রাষ্ট্রনায়ক থেকে ফিফার বড় কর্তাদের অপদস্থ করা। সবই তুলে ধরা হয়েছে এই সিরিজে। এই সিরিজ শুরু হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ইতিমধ্যে আর্জেন্টিনার আদালতে চলে গিয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী তথা প্রথম স্ত্রী ক্লাউদিয়া। তাঁর বক্তব্য, এই সিরিজে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো দেখানো উচিৎ নয়। যদি ওই নির্দিষ্ট দৃশ্যগুলো বাদ না দিয়ে সিরিজটি দেখানো হয়, তাহলে তিনি আবারও আইনের সাহায্য নেবেন। 

বুয়েনস এয়ার্সের বস্তি থেকে বড় হওয়া একটি ছেলে কীকরে গোটা পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠলেন, কীকরে কপর্দকহীন থেকে কোটিপতি হয়ে গিয়েছিলেন, কীকরে ফিদেল কাস্ত্রো থেকে উগো সাভেজের বন্ধু হয়ে গিয়েছিলেন, আর কীকরেই বা এই পৃথিবীর বহু মানুষের শত্রু হয়ে গিয়েছিলেন, এই সবই তুলে ধরা হয়েছে 'মারাদোনা - ব্লেসড ড্রিম' সিরিজে। প্রসঙ্গত, মূল সিরিজটি স্প্যানিশ ভাষাতেই তৈরি হয়েছে। তবে, ভারতে এটি মোট পাঁচটি ভাষায় দেখা যাবে। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু এবং মালায়লম ভাষায় দর্শকরা সিরিজটি দেখতে পাবেন।

অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর সুশান্ত শ্রীরাম বলেছেন, ''মারাদোনা - ব্লেসড ড্রিম' শুধুই মারাদোনার জীবনকে জানার জন্য নয়। প্রত্যেকরা পরতে পরতে উপভোগ করার। ভারতে মোট পাঁচটি ভাষায় এই সিরিজটি দেখানো হবে ভেবেই উত্তেজনা অনুভব করছি।' অগনিত ফুটবলপ্রেমী এবং দর্শকরাও কি নয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget