এক্সপ্লোর

Middle Class Love Trailer: 'মধ্যবিত্ত' ছেলের 'ধনী' প্রেম জুটবে? প্রকাশ্যে এল অনুভব সিনহার 'মিডল ক্লাস লভ' ট্রেলার

Middle Class Love Trailer Out: এদিন ট্রেলার পোস্ট করে অনুভব সিনহা লেখেন, 'এই নাও... আমাদের মতো নবাগতরা। ওঁদের ভালবাসা দাও। মধ্যবিত্ত হওয়া এবং প্রেমে পড়া- এই দুটো জিনিস কি কখনও এক হতে পারবে?'

নয়াদিল্লি: অনুভব সিনহার (Anubhav Sinha) প্রযোজনা সংস্থা 'বেনারস মিডিয়া'র (Benaras Media) নতুন প্রজেক্ট 'মিডল ক্লাস লভ'-এর (Middle Class Love) ট্রেলার (trailer) এল প্রকাশ্যে। রত্না সিনহার পরিচালনায় এই ছবির সঙ্গে তিন নতুন মুখ আত্মপ্রকাশ করছে বলিউডে (Bollywood)। 

'মিডল ক্লাস লভ' ট্রেলার

এই ছবিতে দেখা যাবে 'মাসকা' অভিনেতা প্রীত কামানি (Prit Kamani), ইশা সিংহ (Eisha Singh) ও কাব্যা থাপরকে (Kavya Thapar)। সেই সঙ্গে মনোজ পাওয়াকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

ট্রেলার শুরু হয় নেপথ্যে কণ্ঠ দিয়ে। বলতে শোনা যায়, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন মহিলা থাকেন আর প্রত্যেক মধ্যবিত্ত পুরুষের পিছনে সবসময়ে তাঁর ছেলে থাকে যাঁকে সবসময়ে কম টাকা খরচ করার পরামর্শ দেওয়া হয়। ট্রেলারে জুতো হাতে ছেলেকে বেশি খরচের জন্য বকতে দেখা যাচ্ছে মনোজ পাওয়াকে।

ট্রেলারেই স্পষ্ট এই মধ্যবিত্ত পরিবার ও মানসিকতা থেকে পালাতে চায় ছবির নায়ক। তার লক্ষ্য এক ধনী মেয়েকে ডেট করা। কিন্তু সেই মেয়ের শর্তেই বাঁধল যত গোল। 

এদিন ট্রেলার পোস্ট করে অনুভব সিনহা লেখেন, 'এই নাও... আমাদের মতো নবাগতরা। ওঁদের ভালবাসা দাও। মধ্যবিত্ত হওয়া এবং প্রেমে পড়া- এই দুটো জিনিস কি কখনও এক হতে পারবে?'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anubhav Sinha (@anubhavsinhaa)

এর আগে অনুভব সিনহা এই প্রজেক্ট সম্পর্কে বলেন, 'আমাদের অস্তিত্বের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত গল্প বলাই আমাদের উদ্দেশ্য। এই গল্পগুলির জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়াও অত্যাবশ্যক, যাতে সেখানে থাকা সেরা প্রতিভাগুলিকে ফুটিয়ে তোলা যায়।'

তিনি আরও বলেন, 'আমি গর্বিত যে আমি এমন ট্যালেন্টেড, কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী অভিনেতাদের লঞ্চ করতে পারছি যাঁদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাঁদের এমন জায়গা দিচ্ছি যেখানে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবে।'

আরও পড়ুন: Sadia Khateeb Exclusive: সুযোগ পেলে ডায়না বা মধুবালার চরিত্রে অভিনয় করতে চাই: সাদিয়া

'শাদি মে জরুর আনা' পরিচালক রত্না সিনহা বলেন, 'এটা এক মধ্যবিত্ত ছেলের পরিণত বয়সে পদার্পণের গল্প। তার যৌবনের আগমনের জন্য প্রেম-আকর্ষণ, উপলব্ধি, অনুভূতি, আবেগের অনেকগুলি ধাপ অতিক্রম করার একটি প্রক্রিয়া প্রয়োজন। এই গল্পের জন্য নতুন ট্যালেন্টের দরকার ছিল এবং এই ট্যালেন্টেড শিল্পীদের আমার ছবিতে সুযোগ দিতে পেরে আমি আনন্দিত।' 'মিডল ক্লাস লভ' মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget