এক্সপ্লোর

Milkha Singh Photo: মিলখা সিংহের বদলে নয়ডা স্টেডিয়ামে ফারহান আখতারের ছবি! বিতর্কের মুখে পড়ে বোর্ড সরাল প্রশাসন

রানিং ট্র্যাকে মিলখা সিং-এর বদলে ফারহান আখতারের ছবি! সোশ্যাল মিডিয়ায় নয়ডা স্টেডিয়ামের এই ছবি ভাইরাল হতেই নড়চড়ে বসল প্রশাসন। সরানো হল বিতর্কিত ছবিটি।

নয়াদিল্লি: রানিং ট্র্যাকে মিলখা সিং-এর বদলে ফারহান আখতারের ছবি! সোশ্যাল মিডিয়ায় নয়ডা স্টেডিয়ামের এই ছবি ভাইরাল হতেই নড়চড়ে বসল প্রশাসন। সরানো হল বিতর্কিত ছবিটি।

গত ১8 জুন প্রয়াত হন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংহ। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় ফ্লাইং শিখ নামে পরিচিত ছিলেন তিনি। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। কিংবদন্তি এই অ্যাথলিটকে সবাই চিনলেও সম্ভবত রিল ও রিয়েল লাইফ মিলখাকে আলাদা করতে পারেনি নয়ডা স্টেডিয়াম কর্তৃপক্ষ। আসল মিলখা সিং-এর ছবি ব্যবহার না করে সিনেমার চরিত্রের ছবিটি বোর্ডে ব্যবহার করেছিলেন তাঁরা।

২০১৩ সালে মুক্তি পায় ফারহান আখতার ও সোনম কপূর অভিনীত বলিউড ছবি 'ভাগ মিলখা ভাগ'। মিলখা সিংহের জীবনযুদ্ধে বিভিন্ন অধ্যায়কে তুলে ধরা হয়েছিল এই ছবিতে। ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান আখতার।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মিলখা সিংহের জায়গায় ফারহান আখতারে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় নয়ডা স্টেডিয়ামের কর্তৃপক্ষকে তীব্র কটাক্ষ করেন নেটিজেনরা। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গেই সেই ছবিটি সরিয়ে ফেলেন কর্তৃপক্ষ। নয়ডা স্টেডিয়ামের কর্তৃপক্ষ ঋতু মাহেশ্বরী ট্যুইট করে জানান, রানিং ট্র্যাক থেকে মিলখা সিং-এর ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ওখানে ফ্লাইং শিখ মিলখা সিংহ-এর ছবি লাগিয়ে দেওয়া হবে।

'ভাগ মিলখা ভাগ' ছবিতে ফারহান আখতারকে মিলখা সিংহের ভূমিকায় দেখা গিয়েছিল। নেটিজেনরা অনেকেই বলেছিলেন, তাঁকে অবিকল মিলখা সিংহের মতই দেখিয়েছে। অনেকেই বলেছেন, রিল ও রিয়েল লাইফ মিলখা সিং-এর মধ্যে তফাত করা সত্যিই দুষ্কর।

রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘ভাগ মিলখা ভাগ’ ছবির নায়ক ফারহানও ট্যুইট করে শোকপ্রকাশ করেছিলেন মিলখার প্রয়াণে। ট্যুইটারে তিনি লিখেছিলেন,  'প্রিয় মিলখাজি, আমি এখনও মেনে নিতে পারছি না যে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার এই একগুঁয়েমি হয়তো আপনার কাছ থেকেই পেয়েছি। তবে এটাই সত্যি যে আপনার অস্তিত্ব রয়ে যাবে চিরকাল। আপনার মতো বিশাল হৃদয়ের মানুষ, ভালবাসার মানুষ আমি দেখিনি। আপনি বরাবর মাটির কাছাকাছি থেকেছেন। পথ দেখিয়েছেন, স্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। পরিশ্রম, সততা আর একাগ্রতায় ভর করে একজন মানুষ কোন উচ্চতায় উঠতে পারে তা দেখিয়েছেন আপনি।'

 

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: 'এ সপ্তাহে থেকে গেলে দুঃখ থাকবে কপালে', বিগ বসে হুমকি দিলেন সৃজলা, ধুন্ধুমার শুরু
'এ সপ্তাহে থেকে গেলে দুঃখ থাকবে কপালে', বিগ বসে হুমকি দিলেন সৃজলা, ধুন্ধুমার শুরু
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
Bharat Kaul: 'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী

ভিডিও

Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE
BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget