এক্সপ্লোর

'এই গানে ছোটবেলা মিশে আছে', খোলা হাওয়ায় সুরের মূর্ছনা ছড়ালেন মিমি

লাল গাউন ছুঁয়ে যাচ্ছে মৌসুনী দ্বীপের বালির চর, হাওয়ার উড়ছে খোলা চুল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া এই ছবিতে তাক লাগিয়েছিল তাঁর রূপের আগুন। কিন্তু কেবল রূপই নয়, সুরের মূর্ছনায় অনুরাগীদের মন জয় করলেন মিমি চক্রবর্তী। এই প্রথম নয়, এর আগে একাধিকবার নায়িকাকে গায়িকা-রূপে দেখেছেন ভক্তরা। মুক্তি পেল তারকা সাংসদের নতুন মিউজিক অ্যালবাম, 'তোমার খোলা হাওয়া'।

কলকাতা: লাল গাউন ছুঁয়ে যাচ্ছে মৌসুনী দ্বীপের বালির চর, হাওয়ার উড়ছে খোলা চুল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া এই ছবিতে তাক লাগিয়েছিল তাঁর রূপের আগুন। কিন্তু কেবল রূপই নয়, সুরের মূর্ছনায় অনুরাগীদের মন জয় করলেন মিমি চক্রবর্তী। এই প্রথম নয়, এর আগে একাধিকবার নায়িকাকে গায়িকা-রূপে দেখেছেন ভক্তরা। মুক্তি পেল তারকা সাংসদের নতুন মিউজিক অ্যালবাম, 'তোমার খোলা হাওয়া'। এর আগেও গানের শুরে অনুরাগীদের মুগ্ধ করেছেন মিমি। সেও ছিল রবীন্দ্রসঙ্গীত। ফের মিউজিক ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়ে রবীন্দ্রসঙ্গীতকেই বাছলেন সাংসদ। মিমি বলছেন, ''তোমার খোলা হওয়া এমন একটা গান, যেটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। ছোটবেলা থেকেই এই গানটা আমার ভীষণ প্রিয়। বহুবার আনমনেও এই গানটা গুনগুন করেছি আমি। এই মিউজিক ভিডিওর সাফল্যের পিছনে আমার গোটা টিমের পরিশ্রম রয়েছে। সবাই খুব ভালো কাজ করেছেন।''
শুধু গান নয়, মিউজিক ভিডিওতে তাক লাগিয়েছে দৃশ্যপটও। গোটা ভিডিওটাই শ্যুট হয়েছে সুন্দরবনের মৌসুনী দ্বীপে। মিমি বলছেন, '' আমরা ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গেরই কোনও একটা সুন্দর জায়গায় এই গানের শ্যুটিংটা করব। সেই কথা ভাবতে ভাবতেই আমাদের মাথায় আসে মৌসুনী দ্বীপের কথা। আমাদের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের সৌন্দর্য্যকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা। এর ফলে মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আরও বেশি ভ্রমন করতে আসবেন। এতে লাভবান হবে আমাদের পর্যটন। শ্যুটিং করতে গিয়ে আমরা এমন অনেক দ্বীপে গেছি যেগুলো মাঝে মাঝেই জেগে ওঠে সমুদ্রের মধ্যে। আবার প্রকৃতির খেয়ালে এক রাতের তলিয়ে যায় জলের তলায়।''
বড়দিনকেই মিমি গানের মুক্তির আদর্শ দিন হিসাবে বেছে নিয়েছেন মিমি। তাঁর মতে, উৎসব আনন্দের দিনে মানুষের মন ছুঁয়ে যাবে 'তোমার খোলা হাওয়া'। এখানেই শেষ নয়, অনুরাগীদের জন্য আবারও নতুন মিউজিক ভিডিও নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন মিমি। https://www.instagram.com/p/CJLzCG2AUmq/ এর আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন মিমি। ফ্রিল দেওয়া লাল গাউন পরে হাঁটতে হাঁটতেই শ্যুটিং নিয়ে নির্দেশ দিচ্ছেন মিমি। কেমন করে ড্রোন থেকে শট নেওয়া হবে সেটাই বোঝাচ্ছিলেন তিনি। মজার সেই ভিডিওটিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন মিমি। বেখেয়ালে নিজের বলা কথা নিয়ে রসিক ক্যাপশানও লেখেন মিমি। ২০১৯-এর পুজোয় মিমি প্রথম সামনে এনেছিলেন নিজস্ব ইউটিউব চ্যানেল। মুক্তি পেয়েছিল তাঁর ড্রিমস অ্যালবাম, তাঁর গাওয়া ‘অনজানা’ এবং ‘পল’। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে সাংসদ-তারকা অনুরাগীদের রিটার্ন গিফট দিয়েছিলেন তাঁর তৃতীয় গান ‘পরি হুঁ ম্যায়’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget