এক্সপ্লোর

'Mini' Update: কখনও ফুচকায় কামড়, কখনও কাঁধে বন্দুক, 'মিনি মেলায়' মাসি-বোনঝি জুটির দেদার হুল্লোড়

'Mini' Update: 'মিনি' এক বোনঝি এবং মাসির গল্প। তাঁদের একসঙ্গে বেড়ে ওঠার গল্প। কেবল বয়সে বড় হওয়া নয়, দায়িত্ববোধেও বড় হওয়ার গল্প বলবে 'মিনি'। এই ছবি বন্ধুত্বের গল্প বলবে, মাতৃত্বের গল্পও বলবে।

কলকাতা: মুক্তির অপেক্ষায় 'মিনি' (Mini)। মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Actor and MP Mimi Chakraborty) ও খুদে শিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। জোর কদমে চলছে প্রচার। 

'মিনি মেলা'য় মিমি ও মিনি

সম্প্রতি 'মিনি' ছবির পুরো টিম হাজির হয়েছিল কসবা রথতলায় আয়োজিত 'মিনি মেলা'য় (Mini Mela)। মিমি চক্রবর্তী, অয়ন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মৈনাক ভৌমিকও। 

ছবিতে মিনির চরিত্রে অয়ন্যাকে দেখা যাবে। তাঁর মাসি তিতলির চরিত্রে অভিনয় করছেন মিমি। এদিন মেলাপ্রাঙ্গনে তাঁদের বেশ খোশ মেজাজে দেখা গেল। খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা ধরনের খেলায় মাতলেন পর্দার মাসি-বোনঝি। 

ফুচকা খাওয়া থেকে ড্রাগন রাইড, স্যুইঙ্গিং কার, ক্যাটারপিলার রাইড, কোনও কিছু উপভোগ করতেই বাদ রাখেননি। কখনও রাইড থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন তারকা সাংসদ তো কখনও অনুরাগীদের আবদারে 'বেলুন শ্যুটিং'ও করলেন। 

মাসি বোনঝি জুটির মিষ্টি রসায়ন সামনে থেকে দেখলেন অনুরাগীরা। এবার সেই ছাপই পড়তে চলেছে বড়পর্দায়, ৬ মে। 


Mini' Update: কখনও ফুচকায় কামড়, কখনও কাঁধে বন্দুক, 'মিনি মেলায়' মাসি-বোনঝি জুটির দেদার হুল্লোড়

'মিনি' ছবি সম্পর্কে

'মিনি' এক টিনএজার বোনঝি এবং তাঁর মাসির গল্প। তাঁদের একসঙ্গে বেড়ে ওঠার গল্প। কেবল বয়সে বড় হওয়া নয়, দায়িত্ববোধেও বড় হওয়ার গল্প বলবে 'মিনি'। এই ছবি বন্ধুত্বের গল্প বলবে, মাতৃত্বের গল্পও বলবে।

এই ছবিতে মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্য়ায়, রুদ্রজিৎকেও (Mithu Chakraborty, Saptarshi Moulik, Kamalika Banerjee, Rudrajit) অভিনয় করতে দেখা যাবে।

ছবি প্রযোজনা করছেন সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জার সংস্থা 'স্মল টক আইডিয়াজ' (Small Taalk Ideas)। সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি, রণজয় ভট্টাচার্য, মৈনাক মজুমদার। ছবিতে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা আচার্য চৌধুরী (Somlata Accharaya Chowdhury), লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty), সায়নী ও পৃথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget