এক্সপ্লোর

Mithun Chakraborty: আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের

West Bengal: স্টুডিওপাড়ার ভোট নিয়ে গতকালের পর আজ ফের ক্ষোভপ্রকাশ পাপিয়া অধিকারীর।

কলকাতা: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় প্রথম নির্বাচন। শনিবারের পর রবিবারও চলছে গিল্ডের ভোটগ্রহণ। ভোটগ্রহণপর্ব সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আসেন মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়রা।

স্টুডিওপাড়ার ভোট নিয়ে গতকালের পর আজ ফের ক্ষোভপ্রকাশ পাপিয়া অধিকারীর। তিনি বলেন, "মিঠুনদা কিছু কিছু মানুষকে চেনেন না, তাঁরা আবার পুরনো অত্যাচার শুরু করতে পারে। অত্যাচার শুরু করলে টালিগঞ্জের বিধায়ক হিসেবে আমাকে উত্তর দিতে হবে। এখনও বহু মানুষ বাইরে রইল, তাদের এবার কার্ড দিতে হবে।"

পাপিয়া আরও বলেন, "এটা আমাদের ফেডারেশনের নির্বাচন। রাজনৈতিক কিছু নয়। কিন্তু এত ঝামেলার মধ্যে কিছু রাজনৈতিক লোককে রাখতে হয়েছে। ঠিকঠাক করেই নির্বাচন হচ্ছে। তবে ঘটনা হল বহু মানুষ বাইরে পড়ে রয়েছে তাদের কার্ড দেওয়া হয়নি। না নমিনেশনের, না ভোট দেওয়ার অধিকারের। সেগুলো মিঠুনদা যদিও কথা দিয়েছেন। কিন্তু মিঠুনদা কিছু কিছু এখানকার মানুষকে চেনেন না। তারা আবার যদি সেই পুরনো অত্যাচার শুরু করে তাহলে টালিগঞ্জের বিধায়ক হিসাবে আমাকে তার উত্তর দিতে হবে, জাস্টিফাই করতে হবে। বহু মানুষ বাইরে রইল। তাদের এবার কার্ড দিতে হবে। একটা ছেলে অসুস্থ, নার্সিংহোম থেকে ফিরতে জাস্ট আধঘণ্টা দেরি হয়েছে তাকে নমিনেশন দেওয়া হয়নি।"

যদিও পাপিয়ার অভিযোগ কার্যত নাকচ করেছেন মিঠুন চক্রবর্তী। "৬ মাসের মধ্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা বদলে যাবে। যাঁদের নথি সত্যি, তাঁদের কাজে নেওয়া হবে। মিথ্যে কোনও কিছুকে প্রশ্রয় দেওয়া হবে না। সব যোগ্য ব্যক্তি কাজ পাবেন, এটা গণতন্ত্র," টালিগঞ্জের ভোট প্রক্রিয়া খতিয়ে দেখে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। তিনি আরও বলেছেন, "সুষ্ঠু ও শান্তভাবে ইলেকশন চলছে। সকলে আনন্দে, হাসছে সকলে। যারা সত্যি তাদের নিয়ে নেওয়া হবে। তবে যাদের ভুয়ো কার্ড, মিথ্যে বলেছে, মরে গিয়েছে তার কার্ডও রয়েছে, সেই কার্ড হবে না। আমি মিথ্যেকে প্রশ্রয় দিই না।"

মিঠুন আরও বলেন, "আমি কথা দিয়েছি যে যারা বাদ পড়ল খতিয়ে দেখব। এটা দাদাগিরি নাকি! এমনি করে কে বাদ দেবে! এটা গণতন্ত্র।" যদিও পাপিয়া অধিকারী শনিবার বলেছিলেন, "মিঠুনদাকে বোঝাতে পারিনি।" মিঠুন পাল্টা বলছেন, "আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে!"

আরও পড়ুন: রঞ্জি সেমিফাইনালে বাংলাকে ধ্বংস করা সামাদ এখন বোলিং গুরু, ইডেনে নামার আগে দিলেন হুঁশিয়ারি

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Advertisement

ভিডিও

High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget