এক্সপ্লোর

Monali Mother Death: মাতৃহারা মোনালি ঠাকুর, দীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত সঙ্গীতশিল্পীর মা

Monali Thakur Mother Death: এর আগে, মায়ের অসুস্থতা নিয়ে, একটি লম্বা পোস্ট করেছিলেন মোনালি। সেখানে তিনি লিখেছিলেন, 'কী করে নিজেকে সামলাব? জানি না কীভাবে এই কঠিন মুহূর্তের সঙ্গে লড়াই করব'

কলকাতা: প্রয়াত সঙ্গীতশিল্পী-অভিনেত্রী মোনালি ঠাকুরের (Monali Thakur) মা। লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন শিল্পীর মা। বৃহস্পতিবার হাসপাতাল থেকে পরিবারের মানুষদের বলা হয়েছিল, লাইভ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়ার অনুমতি দিতে। এরপরে, শুক্রবারই প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পীর মা। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি জানিয়েছেন মোনালির দিদি মেহুল। 

এর আগে, মায়ের অসুস্থতা নিয়ে, একটি লম্বা পোস্ট করেছিলেন মোনালি। সেখানে তিনি লিখেছিলেন, 'কী করে নিজেকে সামলাব? জানি না কীভাবে এই কঠিন মুহূর্তের সঙ্গে লড়াই করব। এই শূন্যতা। হয়তো মা খুব ক্লান্ত, হয়তো বা নয়। মা চেষ্টা করেছিল। লাইফ সাপোর্ট সিস্টেম খুলে নেওয়া একটা ভীষণ কঠিন সিদ্ধান্ত। সবকিছু বড় ফাঁকা লাগছে। কঠিন লাগছে। মা আমাদের শেখায়নি কীভাবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে। যেখানে কোনও কিছুই কাজে লাগছে না, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না। কী করব.. কোথায় যাব? তোমায় ছাড়া জীবনে বাঁচব কীভাবে এটাই তো ভাবতে পারছি না। মা শান্তি পাক.. আর আমি পাই শক্তি। ভেঙে পড়ছি, চুপ থাকতে পারছি না আর। আমার শিকড়, আমার প্রতিষ্ঠান। আমার তো সবকিছুই মা।'

আজ সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন মেহুল গোস্বামী ঠাকুর। লিখেছেন, 'শিকল ছিঁড়ে গিয়েছে। অবশেষে কষ্টের অবসান। ২.১০ মিনিটে মা স্থির হয়ে গেলেন।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে অনেকেই সমবেদনা জানিয়েছেন। মায়ের মৃত্যুর আগেরদিন সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেও, আজ মায়ের মৃত্যু নিয়ে কোনও পোস্ট বা কোনও মন্তব্য করেননি শোকস্তব্ধ সঙ্গীতশিল্পী।

এপ্রিলের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সঙ্গীতশিল্পীর মাকে। তাঁর কিডনির সমস্যা ছিল। কাজ করছিল না দুটি কিডনি। ডায়ালিসিস করতে হয়েছিল তাঁর। অক্সিজেন লেভেলও ওঠানামা করছিল তাঁর। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। এর আগেই, মায়ের জন্য শান্তি প্রার্থনা করেছিলেন মোনালি ঠাকুর। চিকিৎসকেরা জবাব দিয়ে দেওয়ার পরেই তিনি ভেঙে পড়েছিলেন। আজ শিল্পীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: নজরই পড়ল না হাতের প্লাস্টারে, কালো-সোনালি গাউনে কানের রেড কার্পেটে তাক লাগালেন ঐশ্বর্য্য

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget