এক্সপ্লোর

মৌনী রায় আটকে রয়েছেন আবু ধাবিতে! বললেন, 'পরিবারকে বড্ড মনে পড়ছে'

লকডাউনে আবু ধাবিতে বন্ধুর বাড়িতে আটকে পড়েছেন অভিনেত্রী মৌনী রায়। লকডাউনের জেরে দীর্ঘ সময় পরিবার থেকে আলাদা, কিন্তু তাঁর মন পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাড়িতে।

  মুম্বই: বাগে আসছে না কোভিড সংক্রমণ। উপরন্তু একাধিক জায়গায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। নিয়মের কড়াকড়ির জেরে এখনও আন্তর্জাতিক উড়ানের মতো একাধিক পরিষেবা চালু হওয়া বিশ বাঁও জলে। লকডাউনে আবু ধাবিতে বন্ধুর বাড়িতে আটকে পড়েছেন অভিনেত্রী মৌনী রায়। লকডাউনের জেরে দীর্ঘ সময় পরিবার থেকে আলাদা, কিন্তু তাঁর মন পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাড়িতে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মৌনী বলেন, 'আমার এখানে থাকতে ভালোই লাগছে। আমার এই বন্ধুর সঙ্গে আমি ছোট থেকে বড় হয়েছি। ওর পরিবারও আমার খুব কাছের। তাই সবার সাহচর্য্যে আমার ভালো সময় কাটছে। কিন্তু আমার মা আর ভাইকে খুব বেশি মনে পড়ছে। ওঁরা কোচবিহারে আমার গ্রামের বাড়িতে রয়েছেন। আমি ভারতে ফেরার জন্য উন্মুখ হয়ে রয়েছি। তবে এখনও ফেরার দিন ঠিক করে উঠতে পারিনি।' কিছুদিন আগেই পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন মৌনীর মা। সেই সময়ও বাড়ি ফেরার জন্য উতলা হয়েছিলেন মৌনী। কিন্তু সেবারেও বাধ সেধেছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। তখন জানিয়েছিলেন, পরিবার সেই বিপদ সামলে নিয়েছিল। আর নিয়মিত যোগাযোগ তো রেখেইছিলেন মৌনী। মৌনী আরও জানালেন, 'লকডাউন চলাকালীন আমি একেবারে ঘরে বন্দি ছিলাম বললেই চলে। আমার বন্ধুর সঙ্গে ওর মা-বাবাও থাকেন। ওর দুটো ছোট ছেলেও রয়েছে। আমি ওদের সবাইকে বিপদের মধ্যে ফেলতে চাইনা। আমি মাত্র কয়েকবার অত্যাবশ্যকীয় কিছু জিনিস কিনতে বাইরে বেরিয়েছিলাম।' জানা গেল, বাড়িতে বসে অনলাইনে ভগবত গীতার ক্লাস করে সময় কাটাচ্ছেন মৌনী। ২০০৬ সালে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি'-র হাত ঘরে শুরু হয়েছিল মৌনীর কেরিয়ার। এরপর 'নাগিন', 'দেব কে দেব মহাদেব' ধারাবাহিকে অভিনয় করেছেন মৌনী। 'গোল্ড' ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে প্রথম বলিউডে ডেবিউ করেন মৌনী। আগামীতে অমিতাভ, রণবীর, আলিয়ার মাল্টি স্টারকাস্ট ছবি 'ব্রহ্মাস্ত্র'-তে অভিনয় করতে দেখা যাবে মৌনীকে।

সেরা শিরোনাম

Rahul-Ushashi: সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
Rudranil Ghosh: 'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল

ভিডিও

TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE
Bankura News: রাস্তা দখল করে ক্লাব, এবার তা ভাঙতে প্রশাসনকে নির্দেশ বাঁকুড়ার বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget