এক্সপ্লোর

Salman Khan: সলমনকে খুনের হুমকি, লুকআউট নোটিশ জারি মার্কিন ছাত্রর বিরুদ্ধে

Salman Khan: অভিনেতা সালমান খানকে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বাই পুলিশ

কলকাতা: অভিনেতা সলমন খানকে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বাই পুলিশ। রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন হরিয়ানার মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র, যিনি যুক্তরাজ্যে অধ্যয়নরত। ওই ব্যক্তি মার্চ মাসে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে অভিনেতাকে হুমকিমূলক ইমেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ।

মার্চে, সালমান খানকে গ্যাংস্টার গোল্ডি ব্রার নামে মেইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।সূত্রের খবর অনুযায়ী, পুলিশ এই ইমেল এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মধ্যে কোনও সংযোগের কথাও অস্বীকার করেছিল।

সম্প্রতি একটি শোয়ে এসে সলমন খান বলেছিলেন, 'আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়।  আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।'

তিনি আরও জানান, ' আমার মনে হয় দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ। ভারতের মধ্য়ে কিছু সমস্য়া আছে।দুবাইয়ে আমি নিশ্চিন্তে যেখানে সেখানে ঘুরতে পারি। ইদানীংকালে আমার সঙ্গে এত বন্দুক ঘোরে যে আমারই মাঝে মধ্য়ে ভয় লাগে।'

আরও পড়ুন...

পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

উল্লেখ্য়, গত ২৬ মার্চ, ধাকড় রাম নামে রাজস্থানের যোজপুরের লুনির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয় সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে। হেফাজতে রয়েছেন তিনি। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্ত তাঁর হুমকি মেলে উল্লেখ করেন যে সলমন খানের পরিণামও 'সিধু মুসেওয়ালা'র মতো হবে। 

প্রসঙ্গত, একের পর এক হুমকি পাওয়ার পর সলমন খানের জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল অভিনেতার জন্য। 

নিজের সুরক্ষার স্বার্থে একটি বুলেটপ্রুথ নিসান প্যাট্রোল এসইউভি কিনেছিলেন অভিনেতা। এই গাড়িটিতে রয়েছে B6 বা B7 ​​স্তরের সুরক্ষা। ৪১ মিমি পুরু কাচে উচ্চ-ক্ষমতাসম্পন্ন রাইফেলের গুলির থেকেও সুরক্ষা দিতে সক্ষম। উল্লেখ্য়, এই গাড়িটি ভারতের বাজারে এইমুহূর্তে নেই। এটিকে বিদেশ থেকে আনিয়েছেন ভাইজান। 

সেরা শিরোনাম

Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget