এক্সপ্লোর

২০১৮তে মুক্তি পাবে ‘মুন্নাভাই ৩’, নিজের জন্মদিনে একথা জানালেন সঞ্জয় দত্ত

মুম্বই: সম্প্রতি নিজের ৫৭ তম জন্মদিন খুব ধুমধাম করে পালন করলেন অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানেই তিনি ঘোষণা করলেন, বলিউডের অন্যতম সফল ছবি মুন্নাভাই ফ্র্যানচাইজির তিন নম্বর ছবি ‘মুন্নাভাই-৩’ পর্দায় মুক্তি পাবে ২০১৮ সালে। সঞ্জু বাবার এই ছবির জন্যে তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবির মুক্তিতে এত দেরি কেন, সেপ্রসঙ্গে সঞ্জয় জানিয়েছেন, এপ্রশ্নের সঠিক উত্তর একমাত্র রাজু হিরানি বা বিধু বিনোদ চোপড়াই দিতে পারবেন। সঞ্জয় জানিয়েছেন আগামী বছরে তাঁর ব্যস্ত শিডিউলের কথা। বিধু বিনোদ চোপড়ার সঙ্গে ‘মার্কো’ ছবির শ্যুটিং এই নভেম্বরেই শুরু হতে চলেছে। তারপর মহেশ মঞ্জরেকরের সঙ্গে কাজ করবেন ‘দে ধাক্কা’ ছবির রিমেকে। প্রসঙ্গত, ‘দে ধাক্কা’ একটি পারিবারিক ছবি। এখানে দেখানো হবে কীভাবে একটা ভেঙে যাওয়া পরিবার ফের এক হয়ে যাবে। ছবির বিষয় সম্পর্কে যথেষ্টই আশাবাদী সঞ্জয়। তবে ‘মুন্নাভাই’য়ের দেরি করে মুক্তি সম্পর্কে সূত্রের দাবি, এইমুহূর্তে রাজু হিরানি ব্যস্ত রয়েছেন সঞ্জয়ের বায়োপিক নিয়ে, সেখানে অভিনয় করছেন রণবীর কপূর। এই ছবির শ্যুটিং এখনই শুরু হচ্ছে। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সঞ্জয়। ছবিতে তাঁকে কোনও বিশেষ দৃশ্যে দেখা যাবে কিনা, সেব্যাপারেও কিছু বলতে চাননি সঞ্জয়। সঞ্জয় জানিয়েছেন তিনি এখন অনেক সংযমী জীবনযাপন করছেন। মদ্যপান করা ছেড়ে দিয়েছেন। প্রতিদিন চার ঘন্টা জিমে থাকেন, ব্যায়াম করছেন। বাড়িতে গ্রিলড ফিস, গ্রিলড চিকেন এসবই খাচ্ছেন। এই বছরের ফেব্রুয়ারিতেই জেল থেকে মুক্তি পেয়েছেন সঞ্জু বাবা।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget