এক্সপ্লোর

Nachiketa Chakraborty: অসুস্থ নচিকেতা, গায়ককে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

Mamata Banerjee: কোচবিহার থেকে ফিরেই নচিকেতা দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: অসুস্থ গায়ক নচিকেতা, হাসপাতালে দেখতে মুখ্যমন্ত্রী। কোচবিহার থেকে ফিরেই গায়ককে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিখ্যাত গায়ক।

কোচবিহার থেকে ফিরেই নচিকেতা দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন নচিকেতা। তারপরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খবর অনুযায়ী পরপর গানের অনুষ্ঠানের জেরে বেশ ধকল যাচ্ছিল নচিকেতার। শনিবার রাতে হঠাৎই তাঁর বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। দর দর করে ঘামতে শুরু করেছিলেন তিনি। শরীরে অস্বস্তি শুরু হয়। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি নচিকেতাকে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতালে পরীক্ষার পর দেখা যায় নচিকেতার হৃদযন্ত্রে ব্লকেজ রয়েছে। তাই তাঁর বুকে দুইটি স্টেন্ট বসানো হয়। অতীতে স্বাস্থ্যজনিত না না সমস্যায় বারংবার ভুগেছেন নচিকেতা। উপরন্তু, পর পর শোয়ের চাপ। তবে হৃদযন্ত্রে তাঁর আগে থেকে কোনও সমস্য়া ছিল না বলেই জানা গিয়েছে। কিন্তু হঠাৎই বুকে ব্য়থা হওয়ায় হাসপাতালে নিয়ে তাঁকে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। আপাতত তিনি তাই হাসপাতালেই ভর্তি রয়েছেন। বাতিল করা হয়েছে তাঁর বহু শো। 

উল্লেখযোগ্য বিষয় হল দিনকয়েক আগে পুজোর এক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও গায়কের সাক্ষাৎ হয়েছিল। সেই সময়ও মুখ্যমন্ত্রী নচিকেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার তিনি হাসপাতালে ভর্তি হওয়ায়, তাঁকে দেখতে হাসপাতালে ছুটলেন মমতা বন্দোপাধ্যায়। বেলা সাড়ে তিনটের আশেপাশে মুখ্যমন্ত্রী হাসপাতালে যান বলে খবর। মিনিট ১৫ তিনি সেখানে ছিলেন।                                                                                     

মুখ্যমন্ত্রী নচিকেতার শারীরিক অবস্থা কেমন, তিনি চিকিৎসায় কতটা, কী সাড়া দিচ্ছেন সেইসব বিষয়ে জানতে চান। সূত্রের খবর দুইটি স্টেন্ট বসানোর পর নচিকেতার অবস্থা আপাতত স্থিতিশীল। অবশ্য তাঁকে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না বলেই খবর। অবস্থা বুঝে আরও এক, দুইদিন রাখার পরই তিনি হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget