এক্সপ্লোর

সাংবাদিক সম্মেলন বাতিল করলেন যৌন হেনস্থায় অভিযুক্ত নানা

মুম্বই: প্রস্তাবিত সাংবাদিক সম্মেলন বাতিল করলেন নানা পাটেকর। অভিনেত্রী তনুশ্রী দত্ত নানার বিরুদ্ধে শনিবারই ওশিওয়াড়া পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। সোমবার বলিউড অভিনেতা এ নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলবেন বলে ঠিক ছিল। কিন্তু গতকাল রাতে মিডিয়াকে তাঁর ছেলে মলহার সাংবাদিক বৈঠকটি হবে না বলে জানান। এক বার্তায় বলেন, এত রাতে খবরটা দেওয়ার জন্য দুঃখিত। আপনাদের জানাই, আগামীকাল কোনও সাংবাদিক সম্মেলন হবে না, অনু্গ্রহ করে আপনাদের সহকর্মীদের খবরটা দিয়ে দিন। শীঘ্রই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদের অবহিত করব। নানার আইনজীবীর তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এক দশকের পুরানো একটি ঘটনার প্রসঙ্গ টেনে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছেন বলে দাবি করে তনুশ্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন ৬৭ বছর বয়সি অভিনেতা। তনু্শ্রীর অভিযোগ, নানা ২০০৮ সালে একটি ছবির শ্যুটিংয়ে তাঁকে হেনস্থা করেছেন, তিনি তার প্রতিবাদ করলেও কিছুই হয়নি, শেষ পর্যন্ত তাঁকেই ছবি থেকে বের করে দেওয়া হয়। তনুশ্রীর কোরিওগ্রাফার গনেশ আচারিয়া, ওই ছবির প্রযোজকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। নানা অবশ্য দিন কয়েক আগে যোধপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একটা মিথ্যা মিথ্যাই। দশ বছর আগেও কথাটা বলেছি। তনুশ্রীর আইনজীবী জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ৩৪ ও ৫০৯ ধারায় এফআইআর রুজু করার জন্য অভিযোগ পেশ করেছেন তিনি।

সেরা শিরোনাম

Monami Ghosh: মুম্বই পাড়ি দিলেন, বিগ বসের ঘরে মনামী ঘোষকে দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা?
মুম্বই পাড়ি দিলেন, বিগ বসের ঘরে মনামী ঘোষকে দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা?
Dev-Subhasree: টলিউডে চূড়ান্ত রাজনীতি, পুজোয় ছবি মুক্তির অনুমতি পাননি দেব! কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন শুভশ্রী
টলিউডে চূড়ান্ত রাজনীতি, পুজোয় ছবি মুক্তির অনুমতি পাননি দেব! কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন শুভশ্রী
Nepal Flash Flood Update: শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী! কী পরিস্থিতি? কেমন আছেন তিনি?
শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী! কী পরিস্থিতি? কেমন আছেন তিনি?
Kangana-Ramdev Spat: রামদেবকে ‘পুঁজিবাদী’ বললেন কঙ্গনা, প্রশ্ন করলেন, ‘বাদুড় হয়ে আমার বেডরুমে ঝুলছিলেন?’
রামদেবকে ‘পুঁজিবাদী’ বললেন কঙ্গনা, প্রশ্ন করলেন, ‘বাদুড় হয়ে আমার বেডরুমে ঝুলছিলেন?’

ভিডিও

Kolkata News : ICBI ডিবেট ২০২৬-এ অংশ নিলেন রাজনীতি ও অর্থনীতির পরিসরের বিশিষ্ট ব্যক্তিত্বরা | ABP Ananda Live
PC CHANDRA JEWELLERS : চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ১১ জন শিল্পী ও কলাকুশলীকে সম্মানিত করল পিসি চন্দ্র গ্রুপ ও ইস্টার্ন ইন্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Dumdum Dengue Death: দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু | ABP Ananda
Kalighat TMC news | আরও ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ ''কালীঘাট তৃণমূল'' | Calcutta Hiigh Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget