এক্সপ্লোর

মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...

সকালে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টা নাগাদ নানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নিয়মমাফিক হাসপাতালে অটোপসি করা হয় অভিনেতার দেহের।

কলকাতা : ৮ অক্টোবর। বৃহস্পতিবার। বিনোদন দুনিয়ার ঘুম ভাঙে খারাপ খবরে।  অভিনেতা নানা পাটেকর আর নেই । আগের রাতেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সকালে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টা নাগাদ নানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নিয়মমাফিক হাসপাতালে অটোপসি করা হয় অভিনেতার দেহের। কী রয়েছে সেই রিপোর্টে। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুসারে, এক চিকিৎসক জানিয়েছেন , নানার অটোপসি রিপোর্টে ঠিক কী কী সামনে এসেছে। 

সেদিন অভিনেতা নানা পাটেকারের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ।  সেখান থেকে বিমানে পুণে পাঠানো হয়। এরপর সেখান থেকে দোনজে গ্রামে তাঁর  ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেদিন নানার দেহের ময়নাতদন্ত করে কী জানা গিয়েছে  ? হাসপাতালের এক বর্ষীয়ান চিকিৎসক জানিয়েছেন, ময়নাতদন্তে দেখা গিয়েছে, নানা পাটেকরের  মূল করোনারি ধমনীতে রক্ত ​​জমাট বেঁধে তা সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায়। তার ফলেই নানা পাটেকর হৃদরোগে আক্রান্ত হন। এটাই উল্লেখ করা হয়েছে, দেহের ময়নাতদন্তের রুপোর্টে।  মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটি স্বাভাবিক মৃত্যুই। চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, সেদিন নানা পাটেকরকে ভোর ৪.৩০টে নাগাদ হাসপাতালে আনা হয়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা  ৫.৩০ নাগাদ তাঁকে মৃত ঘোষণা করি। চিকিৎসকরা জানান, সাধ্যমতো চেষ্টা করা হয়েছে । তাঁকে৪৫ মিনিট ধরে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা CPR দেওয়া হয়। কিন্তু  তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।                              

সেদিন , রাত ২.৩০টে নাগাদই অসুস্থ বোধ করেন নানা পাটেকর। তিনি এক বন্ধুকে ফোনও করেন। শরীর খারাপ লাগছে বলে মেসেজ করেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় ওই বন্ধু তা তা দেখেননি। ভোরে নানার বাড়িতে পৌঁছে প্রায় অচৈতন্য অবস্থায় দেখেন।

১৯৫১ সালের ১ জানুয়ারি তখনকার বম্বেতে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। আসল নাম বিশ্বনাথ পাটেকর। চলচ্চিত্র ও মঞ্চাভিনয় শুরুর আগে মুম্বইয়ের জেজে স্কুল অফ আর্ট-এ পড়াশোনা করেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমা দিয়ে নানার অভিনয়জীবনের শুরু। মূলত হিন্দি এবং মারাঠী সিনেমায় কাজ করেছেন। কাজ করেছেন তামিল ছবিতেও। ২০১৩ সালে নানাকে দেওয়া হয় পদ্মশ্রী সম্মান।

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget