এক্সপ্লোর

Neha Kakkar: ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগীর ৫ হাজার টাকা দেনা মেটাতে লাখ টাকা উপহার দিলেন বিচারক নেহা কক্কর!

শাহজাদের কাহিনি শুনে চোখে জল এসে যায় শোয়ের অন্যতম বিচারক নেহা কক্করের।

মুম্বই: মাথার উপর কংক্রিটের ছাদ নেই জয়পুরের শাহজাদ আলি-র, কিন্তু বুক ভরা স্বপ্ন আছে। তার বিশ্বাস রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল ২০২০-তে গান গেয়ে সেরা হয়ে সে নিজের এবং পরিবারের সকলের জন্য পাকা ছাদের একটি বাড়ি কিনতে পারবে।পাশাপাশি তাকে টিভির শোয়ে জিততে দেখে পরিবারের সকলে গর্ব অনুভব করবে ।পরিবারের প্রতি কেন এতখানি দায়বদ্ধতা, আর তার সঙ্গে কেমন করে জড়িয়ে আছে এই রিয়্যালিটি শো, তার একটা কাহিনি আছে। শাহজাদ যাতে ইন্ডিয়ান আইডলের শোয়ে আসতে পারে, তার জন্য তার ঠাকুমা ধার করেছেন ৫ হাজার টাকা। সুতরাং, সব কিছু কেমন যেন ওতপ্রোতভাবে জড়িত। আর প্রতিযোগীর এই ঘটনা থেকেই বেরিয়ে আসে আরও একটা অন্য ভারতবর্ষের কথা। যেখানে স্বল্প রোজগারের অসংখ্য পরিবার দিন কাটান একটা মিরাকলের আশা নিয়ে। শাহজাদের কাহিনি শুনে চোখে জল এসে যায় শোয়ের অন্যতম বিচারক নেহা কক্করের। নেহা সিদ্ধান্ত নেন শাহজাদ আর তার ঠাকুমা যাতে ওই ধারের টাকা মিটিয়ে ফেলতে পারেন এবং খানিক টাকা তাদের হাতে থাকে সে জন্য তিনি এক লক্ষ টাকা দেবেন। প্রসঙ্গত, শুধুমাত্র ৫ হাজার টাকার কাহিনিটাই নয়, শাহজাদের গলার চমৎকার সুরও মোহিত করে নেহাকে। অপর বিচারক বিশাল দাদলানি বলেন, শাহজাদ যাতে গানের জন্য যথাযথ প্রশিক্ষণ পায়, সেজন্য একজন গুরু-র ব্যবস্থা করবেন তিনি। বিচারকদের প্রশংসা পেয়ে এবং নেহার এক লক্ষ টাকা সাহায্য পেয়ে রীতিমতো উত্তেজিত শাহজাদ। তিনি বলেন, আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি নিশ্চিত আমার ঠাকুমা সব কিছু শুনে আমায় নিয়ে গর্বিত অনুভব করবেন। আর আমি নিজে আপাতত উত্তেজিত ইন্ডিয়ান আইডলে পারফর্ম করার জন্য।

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget