এক্সপ্লোর

দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীতকে বিয়ে করছেন নেহা কক্কর? চলতি মাসের শেষেই?

রোহন একটি গানের ভিডিও পোস্ট করেছেন। সেখানে দুজনকে একসঙ্গে ‘ডায়ামন্ড দা ছাল্লা’ গাইতে দেখা গিয়েছে। ভিডিওতে নেহার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছে রোহন।

মুম্বই: দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন গায়িকা নেহা কক্কড়। ব্যাপারটা চলতি মাসের শেষে ঘটতে পারে, এমনটাই রটেছে খবরে। মিউজিক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ রাইজিং স্টার’-এর দ্বিতীয় সিজনে সম্প্রতি প্রথম রানার-আপ হয়েছেন রোহন। চলতি বছরের গোড়ার দিকে বিয়ের রিয়্যালিটি শো ‘মুঝসে শাদি করোগে’-তেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানে শেহনাজ গিলের সঙ্গে তাঁর বিয়ে হবে এমনটাই শোনা গিয়েছিল। অন্যদিকে নেহা সম্প্রতি অপর মিউজিক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ বিচারকের আসনে ছিলেন। ‘আঁখ মারে’, ‘কালা চশমা’, ‘টুকুর টুকুর’, ‘কর গয়ি চুল’, ‘লন্ডন ঠুমকদা’, ‘ও সাকি সাকি’-সহ বেশ কিছু হিট গান রয়েছে নেহার ঝুলিতে। কিছুদিন আগে নেহা আর রোহন একসঙ্গে একটি মিউজিক ভিডিও করেছেন। ‘আজা চল ভিয়া করওয়াইয়ে লকডাউন ভিচ কাট্টা হোনে খরচে’। এই পঞ্জাবি গানটির লিরিক লিখেছেন রোহন। এটি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন নেহা। গানটির অর্থ হল, চলো লকডাউনেই বিয়েটা সেরে ফেলি, খরচপাতি অনেক কমে হয়ে যাবে। রোহন অপর একটি গানের ভিডিও পোস্ট করেছেন। সেখানে দুজনকে একসঙ্গে ‘ডায়ামন্ড দা ছাল্লা’ গাইতে দেখা গিয়েছে। ভিডিওতে নেহার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছে রোহন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই দিল্লিতে দুজনের বিয়ে হবে। তবে মহামারীর কারণে অনুষ্ঠানের জাঁকজমক থাকবে কম। তবে বিয়েটা না হওয়া পর্যন্ত বিশ্বাস করা যাচ্ছে না এই খবর। কারণ নেহার বিয়ে নিয়ে এর আগেও অনেকবার খবর রটেছে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget