এক্সপ্লোর

Nepal Flash Flood: মাথার ওপর ছাদ নেই, নেই খাবারটুকুও! নেপালের বিধ্বস্ত মানুষদের ভরসা এখন সরকারি ত্রাণশিবির

Nepal Flash Flood: বিপর্যস্ত এলাকা থেকে সেনা যাদের উদ্ধার করে নিয়ে আসছে তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ভয়াবহ বিপর্যয়ে চলে গেছে মাথার ছাদ। কিন্তু খাবারের সংস্থান কোথা থেকে হবে? নেপালে প্রকৃতির ধ্বংসলীলা থেকে যারা বেঁচে গেছেন, সরকারি ত্রাণশিবিরই এখন তাদের ভরসা। বাসস্থান কেড়ে নিয়েছে ত্রিশূলী। গায়ে মলিন বস্ত্রটুকু রয়েছে। কিন্তু অন্ন? এই ধ্বংসস্তূপের মধ্যে পেটের ভাত জুটবে কোথা থেকে? সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেপালের সেনা, প্রশাসন। ত্রিশূল সেনা ক্যাম্পের পাশেই খোলা হয়েছে ত্রাণ শিবির। বুধবারের বিপর্যয়ের পর, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই শিবির। সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ত্রাণশিবিরে মিলছে খাবার।

নেই অন্ন সংস্থান, ভরসা ত্রাণ শিবির

বিপর্যস্ত এলাকা থেকে সেনা যাদের উদ্ধার করে নিয়ে আসছে তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে। ভাত, ডাল, সোয়াবিন, স্যালাড এসব রয়েছে। ফলের জুসও রয়েছে। রসুয়া, নুয়াকোটের বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা মানুষজন খাবার পাচ্ছেন এই শিবিরে। পরিজনদের খোঁজে যারা এই ত্রাণ শিবিরে আসছেন, খাবার পাচ্ছেন তাঁরাও। সোয়াবিন, আচার, স্যালাড, এই ধরণের খাবার রাখা হয়েছে এখানে, রান্নাও হয়ে এখানেই। সবাই ত্রাণশিবিরে এসেই খাওয়া দাওয়া করছেন। যাঁরা ত্রাণ নিয়ে এসেছেন, তাঁরা জানাচ্ছেন প্রথম দিনই ৬০০ জনকে খাবার বিতরণ করেছেন তাঁরা। বহু মানুষ ডোনেশন দিচ্ছেন। এমনকি যাঁরা খেয়ে যাচ্ছেন, তাঁরাও ডোনেশন দিচ্ছেন বলে জানিয়েছেন ত্রাণশিবিরের কর্মীরা। যতদিন না উদ্ধারকাজ শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে এই ত্রাণ শিবির।

দুই মায়ের সাহসীকতার গল্প

নেপালের সর্বগ্রাসী হড়পা বান কার্যত শেষ করে দিয়েছে বহু পরিবার। তারপরও প্রকৃতির সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে জিতে গেছেন দুই মা। সন্তানকে বাঁচাতে এক কাপড়ে ঘরছাড়া হতে হয়েছে রাসুয়া জেলার সিয়াপ্রু বেসি গ্রামের বাসিন্দা পূর্ণিমা তামাং ও জোৎস্না তামাং-কে। পূর্ণিমা তামাং, চার সন্তানের মা। বিপর্যয়ের সময় দেরি না করে সবথেকে ছোটটিকে বেঁধে নেন পিঠে। বাকি তিন সন্তানের হাত ধরে দৌড়তে থাকেন ওপরের দিকে। নেপালের রাসুয়ার বাসিন্দা পূর্ণিমা তামাঙ্গ বলছেন, 'বাচ্চাদের কোনওমতে এক জায়গায় করে উপরে দৌড়লাম। সব শেষ হয়ে গিয়েছে।' এমনই আরেক সাহসী মা জোৎস্না তামাং, ২ মাসের শিশুকে মাথার ঝুড়িতে বসিয়ে, বেঁধে নিয়ে পালিয়েছিলেন তিনি। জোৎস্না বলছেন, 'এভাবেই ২ মাসের বাচ্চাকে নিয়ে পালিয়েছিলাম। সবাই বলল.. এত বড় বান আসছে, পালাও পালাও। দেখলাম অনেক জল ধেয়ে আসছে একসঙ্গে। পালিয়েছিলাম সন্তানকে বেঁধে নিয়ে।'

 

আরও পড়ুন: Biplab Chatterjee: প্রয়াত হয়েছেন বর্ষীয়ান টলি অভিনেতা? সোশ্যাল মিডিয়ায় ঝড়, শেষে মুখ খুললেন তিনি নিজেই

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget