এক্সপ্লোর

আমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেই জানতাম না, বাল্মীকি-বিতর্কে মন্তব্য রাখীর

মুম্বই: বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়ে হামেশাই জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী রাখী সবন্ত। সম্প্রতি ঋষি বাল্মিকী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন তিনি। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। তিনি গ্রেফতার হয়েছেন বলেও কয়েকদিন আগে রটে গিয়েছিল। কিন্তু রাখীর দাবি, এ সবের বিন্দুবিসর্গও তিনি জানেন না। সংবাদমাধ্যমকে রাখী বলেছেন, খবরে জানলাম, আমি গ্রেফতার হয়ে গিয়েছি, আমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, গ্রেফতারি পরোয়ানাও বেরিয়েছি। রাখীর দাবি, তিনি জানতেনই না যে পঞ্জাব পুলিশ তাঁকে খুঁজছে। তিনি বলেছেন, আমি খুবই বিস্মিত। আমি কিছুই জানতাম না। পুলিশ আমার বাড়িতে আসেনি। কোনও পরোয়ানাও পাইনি। সবচেয়ে বড় কথা, আমার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তাই-ই জানতাম না। উল্লেখ্য, অভিযোগকারী রাখীর বিরুদ্ধে বাল্মিকী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আহত করার অভিযোগ করেছেন। দুই দিন আগে পঞ্জাব পুলিশের একটি দল রাখীকে গ্রেফতার করতে মুম্বইতে এসেছিল। কিন্তু রাখীকে খুঁজে না পেয়ে ওই দল ফিরে যায়। পুলিশ আগামী ১০ এপ্রিল মামলায় তাদের তদন্ত রিপোর্ট আদালতে পেশ করবে। রাখী এই মামলায় নিজের আত্মপক্ষ সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, মামলার কথা শুনেই তিনি বাঙ্গুর নগর ও আশিওয়ারা থানায় গিয়ে ওয়ারেন্ট সম্পর্কে খোঁজখবর করেছিলেন। কিন্তু পুলিশ এ ধরনের কোনও পরোয়ানা থাকার কথা অস্বীকার করে বলে রাখীর দাবি। রাখী তাঁর মন্তব্যে বাল্মিকী সম্প্রদায়ের ভাবাবেগ আহত হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছেন।তিনি বলেছেন, আমি তো শুধু ছোটবেলায় যে সব পড়েছি, তার থেকে বাল্মিকীর উদাহরণ দিয়েছিলাম। কারুর ভাবাবেগ আহত করার কোনও উদ্দেশ্য ছিল না। রাখীর দাবি, মিকা সিংহর সঙ্গে বাল্মিকীর তুলনা করার পর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'অনেক দূরের লড়াই, সুস্থ থাকতে হবে... দয়া করে..', সোনম ওয়াংচুককে গভীর বার্তা শাবানা আজমির
'অনেক দূরের লড়াই, সুস্থ থাকতে হবে... দয়া করে..', সোনম ওয়াংচুককে গভীর বার্তা শাবানা আজমির
Sonam Wangchuk: 'উনি গোটা বিশ্বে সমাদৃত, বিষয়টায় নজর দিন সরকার', সোনম ওয়াংচুকের পাশে এবার জিনাত আমন, অভয় দেওল
'উনি গোটা বিশ্বে সমাদৃত, বিষয়টায় নজর দিন সরকার', সোনম ওয়াংচুকের পাশে এবার জিনাত আমন, অভয় দেওল
Sabyasachi Chakrabarty: দীর্ঘ বিরতির পরে নতুন চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, ওয়েব সিরিজে থাকছেন মিঠুও!
দীর্ঘ বিরতির পরে নতুন চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, ওয়েব সিরিজে থাকছেন মিঠুও!
Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget