এক্সপ্লোর

Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

Nushrratt Bharuccha News: ইন্দোনেশিয়ার বালি গিয়েছিলেন নুসরত। সেখানেই দুর্ঘটনার শিকার হন

কলকাতা: ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন, জনপ্রিয় অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)। তাঁর শিরদাঁড়ায় চোট লেগেছিল। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তড়িঘড়ি ফিরিয়ে আনা হয়েছিল। জানা গিয়েছিল, শিরদাঁড়ায় চোট লেগেছে অভিনেত্রীর। তারপর থেকে, হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। তাঁকে গুরুতর অস্ত্রোপপারও করাতে হয়েছে। আর এবার হাসপাতাল সূত্রে পাওয়া গেল স্বস্তির খবর। অপারেশন সফল হয়েছে অভিনেত্রীর। তাঁকে হাঁটানো হচ্ছে ধীরে ধীরে। চিকিৎসকেরা তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে বাড়িতে ফিরতে পারলেও, এখনও অনেকটা সময় বিশ্রাম নিতে হবে অভিনেত্রীকে। তাঁর সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানা গিয়েছে। 

বালিতে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার নুসরত জাহান, এখন কেমন আছেন তিনি?

ইন্দোনেশিয়ার বালি গিয়েছিলেন নুসরত। সেখানেই দুর্ঘটনার শিকার হন। জানা গিয়েছে, কাজ শেষ হয়ে যাওয়ার পর ছুটি কাটাচ্ছিলেন তিনি। তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। প্রথমে বালির হাসপাতালেই ভর্তি ছিলেন নায়িকা। তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বালি থেকে একাধিক ছবি পোস্ট করেছিলেন নুসরত ভারুচা। নিজের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'আর কোথায় ঘোরা যায়, এখন সেটাই শুধু আমার মন ভাবছে।' এরপরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় আর কোনও পোস্ট করতে পারেননি নুসরত ভারুচা। আর আজ তাঁর টিমের তরফ থেকে জানানো হয়েছে, তিনি এখন অনেকটা ভাল রয়েছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে এখনও বেশ অনেকটা দিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে তাঁকে। ধীরে ধীরে হাঁটাচলা করতে হবে। নুসরতের টিমের তরফ থেকে আরও জানানো হয়েছে, তুলনামূলক সুস্থ হলেও, নায়িকা এখনই কাজে ফিরতে পারবেন না। তবে তাঁর সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে।' সম্প্রতি হাসপাতাল থেকেই 'দিলওয়ালে' ছবির 'গেরুয়া' গান দেখার দৃশ্য শেয়ার করে তিনি বার্তা দিয়েছিলেন—'ধীরে ধীরে সব পরিস্থিতি স্বাভাবিক হয়।' তাঁর অনুরাগীরা প্রত্যাশাও রয়েছেন, কবে অভিনেত্রী ফের স্বাভাবিক জীবনে ফিরবেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nushrratt Bharuccha (@nushrrattbharuccha)

আরও পড়ুন: Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget