এক্সপ্লোর

'ঈশানের প্রথম পুজো, ওর সঙ্গেই বেশি সময় কাটাব', বলছেন নুসরত

কোলে এসেছে ছোট্ট ঈশান। একজন অভিনেত্রী ও সাংসেদর সঙ্গে জীবনে নতুন দায়িত্ব জুড়ে গিয়েছে তাঁর। মা।

কলকাতা: কোলে এসেছে ছোট্ট ঈশান। একজন অভিনেত্রী ও সাংসেদর সঙ্গে জীবনে নতুন দায়িত্ব জুড়ে গিয়েছে তাঁর। মা। নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েও সাবলীলভাবে সবটা সামলাচ্ছেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁর পুজোর পরিকল্পনা।

সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যানপেজ থেকে ভাগ করে নেওয়া হয়েছে নুসরত জাহানের একটি ভিডিও। সেখানে তিনি বলছেন, 'এইবছর আমার খুদেটার (ঈশান) প্রথম পুজো। তাই এবার বেশি সময়টা ওর সঙ্গেই কাটাব। তবে এই বছর সুস্থতা জরুরি। তাই বেশিভাগ সময়টাই বাড়িতে থাকব। সবার সঙ্গে আনন্দ করব বাড়িতেই।'

ছোট ঈশানকে সামলেই লাইটস, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় সদ্য ফিরেছেন নুসরত জাহান। শুরু করলেন নতুন ছবি 'জয় কালি কলকাত্তাওয়ালি' ছবির শ্যুটিং। পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এই ছবিতে নুসরতের চরিত্রের নাম রাকা। তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী।

নতুন মায়ের দায়িত্ব সামলে, কেমন করে শ্য়ুটিং চালাচ্ছেন নুসরত? অভিনেত্রী বলছেন, 'রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।'

ছবিতে নুসরতের চরিত্রের নাম রাকা। শ্যুটিং ফ্লোরে ফেরা কতটা উপভোগ করছেন তিনি? নুসরত বলছেন, 'ছবিতে আমার চরিত্রটা খুব হালকা চালের। এটা একটা রোম্যান্টিক কমেডি। কাজটা করতে ভীষণ ভালো লাগছে। তবে আমার ফ্লোরে সময় বাঁধা রয়েছে। সেটা আগে থেকেই বলা রয়েছে। অবশ্যই সেটা ছোট্ট ঈশানের জন্য। আর আমার গোটা টিম ভীষণ সাহায্য করছে এই বিষয়ে। খুব তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফেলছি। 

পর্দায় নুসরতের চরিত্রটা কেমন? অভিনেত্রী বলছেন, 'রাকা একটা খুব সাধারণ মেয়ে। একটু বোকাও। ও বিশ্বাস করে পৃথিবীতে কেউ খারাপ হতেই পারে না। একটা অষ্টধাতুর কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget