এক্সপ্লোর

OMG 2: 'ওহ মাই গড ২'-র টিজার কবে মুক্তি পাবে? ঘোষণা হল তারিখ

Akshay Kumar: 'ওহ মাই গড ২' ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা।

কলকাতা: ছবির ঘোষণা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির টিজার মুক্তির তারিখ (Release Date Announced)। কথা হচ্ছে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'ওহ মাই গড ২' ছবির (OMG 2)। চলতি মাসের ১১ জুলাই মুক্তি পাবে এই ছবির টিজার।

কবে মুক্তি পাচ্ছে 'ওহ মাই গড ২'?

২০১২ সালে মুক্তি পায় 'ওহ মাই গড'। মুক্তির সময় তো বটেই, তারপরেও বছরের পর বছর ধরে এই ছবি বারবার প্রশংসিত হয়েছে। ফলে ছবির দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে ছবির মুক্তির তারিখ এল প্রকাশ্যে। ১১ অগাস্ট ২০২৩ সালে মুক্তি পাবে 'ওহ মাই গড ২'। প্রথম ছবির ১১ বছর পর দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন অক্ষয়। 

'ওহ মাই গড ২' ছবির ঘোষণার সময়ে প্রকাশিত পোস্টার ঘিরেও উত্তেজনা তৈরি হয়। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে এবারের পোস্টার থেকেই স্পষ্ট, শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। অক্ষয়ের পাশাপাশি এই ছবিতে দেখা মিলবে ইয়ামি গৌতম ও পঙ্কজ ত্রিপাঠীকে। ইয়ামি গৌতমকে দেখা যাবে একজন আইনজীবীর চরিত্রে। 

আরও পড়ুন...

মানি প্ল্যান্ট থাকলেও আর্থিক সমৃদ্ধি আসবে না বাড়িতে, যদি করেন এই ভুলগুলি !

প্রসঙ্গত, 'ওহ মাই গড ২' ছবি প্রেক্ষাগৃহে মুখোমুখি হবে রণবীর কপূরের 'অ্যানিম্যাল' ছবির। বিশেষজ্ঞদের মতে এই লড়াই দেখার মতো হতে চলেছে। এছাড়া সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২: দ্য কথা কন্টিনিউজ'-এর সঙ্গেও লড়াই হবে এই ছবির।

২০২১ সালে 'ওহ মাই গড ২' ছবির কথা ঘোষণা করেন অক্ষয়, প্রকাশ্যে আসে প্রথম লুক। কিন্তু করোনা অতিমারীর জন্য ছবির কাজ ও মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল, আমির নায়েককে দেখা যাবে। ছবির পরিচালক অমিত রাই। 

আরও একটা বিষয় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। তা হল 'ও এম জি ২'-এর যে পোস্টার অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর গায়ের রঙ নীল। আর অনেক বড় বড় চুল তাঁর মাথায়। ২০১২-তে মুক্তি পাওয়া 'ও এম জি' দর্শককে প্রভাবিত করেছিল। দেখা যাক তাঁর সিক্যুয়েলও মানুষের পছন্দ হয় কিনা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget