এক্সপ্লোর

Kartiki Gonsalves: 'মূলধারার বাণিজ্যিক ছবির কথা এখনই ভাবছি না', বললেন অস্কারজয়ী পরিচালক কার্তিকি গঞ্জালভেস

Kartiki Gonsalves Update: বাণিজ্যিক ছবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অস্কারজয়ী পরিচালকের উত্তর, 'আমি সত্যিই এখন বিশাল বাণিজ্যিক ছবির মধ্যে যাওয়ার কথা ভাবছি না।

নয়াদিল্লি: তাঁর পরিচালনায় তৈরি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র (Documentary Short Film) ভারতে চলতি বছরে এনেছে অস্কার (Oscars)। তিনি কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। তাঁর তৈরি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) এখন প্রায় সকল ভারতবাসীর অন্যতম পছন্দের ছবি। এত বড় সম্মানের পর স্বভাবতই প্রশ্ন উঠছে মূলধারার বাণিজ্যিক ছবি (massy commercial movie) তৈরি করতে চান কি না তিনি। তবে কার্তিকির স্পষ্ট উত্তর, এখনই এমন কোনও ভাবনা তাঁর নেই। 

বাণিজ্যিক ছবি নিয়ে কী ভাবনা রয়েছে কার্তিকির?

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক কার্তিকি গঞ্জালভেস। বাণিজ্যিক ছবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অস্কারজয়ী পরিচালকের উত্তর, 'আমি সত্যিই এখন বিশাল বাণিজ্যিক ছবির মধ্যে যাওয়ার কথা ভাবছি না। তথ্যচিত্র এমন একটি বিষয় যেখানে কাজ করতে আমি ভালবাসি।'

তিনি আরও বলেন, 'আমি একজন প্রাকৃতিক ইতিহাসের চিত্রগ্রাহক এবং আমি অনুভব করি যে এখানেই আমি সেরা কাজটা করতে পারব এবং আমার সমৃদ্ধি সম্ভব। তবে যদিও আমি জানি না বিশালাকার মূলধারার ছবির ক্ষেত্রে ভবিষ্যতে আমার জন্য কী রয়েছে তবে আপাতত আমি তথ্যচিত্রেই কাজ করতে চাইব।'

অন্যদিকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পরিচালক কার্তিকি গঞ্জালভেস। দেখা যাচ্ছে সেখানে তথ্যচিত্রের দুই প্রধান চরিত্র, অর্থাৎ যাঁদের জীবনের ওপর নির্ভর করে তৈরি ছবিটি, সেই বোমান ও বেলির হাতে সোনালি ঝলমলে অস্কার ট্রফি। মুখে চওড়া হাসি দুইজনের। অনেক নেটিজেনের মতে, ওঁদের হাসির কাছে ঝকঝকে অস্কারও যেন ম্লান।

অন্যদিকে একই ছবি পোস্ট করেছেন ছবির প্রযোজক গুণীত মোঙ্গাও (Guneet Monga)। ক্যাপশনে লেখেন, 'সক্কাল সক্কাল এই হাসিটারই প্রয়োজন ছিল। ধন্যবাদ, বোমান ও বেলি, আমাদের দুর্দান্ত 'এলিফ্যান্ট হুইস্পারার্স', তোমাদের অসাধারণ গল্প সকলকে বলতে দেওয়ার জন্য! আমাদের নিষ্পাপ দুই দৈত্য, রঘু ও অম্মুকে অনেক ভালবাসা।'

আরও পড়ুন: Gumraah: নিজের হাতে খুন করার কথা কি স্বীকার করবেন আদিত্য? কী উঠে আসছে 'গুমরাহ'-র ট্রেলারে?

তাঁদের এই পোস্টে অনুরাগীদের ভালবাসা ও শুভেচ্ছা চোখে পড়ার মতো। ইন্ডাস্ট্রিরও সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, 'ওঁদের হাতে অস্কারটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। এরকম সম্প্রদায়ের সদস্যদের এবং আমাদের বন রক্ষায় তাঁরা যে ভূমিকা পালন করেন সে সম্পর্কে যেন আরো অনেক সিনেমা তৈরি হয়।' অনেকে লেখেন, 'যাঁদের ওপর খ্যাতির আলো থাকার কথা, তাঁদের হাতে এই ট্রফি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget