এক্সপ্লোর

Humaira Asghar: মস্তিষ্ক গিয়েছে পচে, শরীরে থিকথিক করছে বাদামি পোকা ! ৯ মাস ধরে পচেছে পাক অভিনেত্রীর দেহ?

দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলি সব কালো হয়ে গিয়েছে।  শরীরের উপর বাসা বেঁধেছে পোকামাকড়। ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত ,  হুমাইরার দেহ পচনের এমন পর্যায়ে চলে যায় যে,  মুখ চোখ বোঝাই যাচ্ছে না।

 

নয়াদিল্লি: সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের দেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। করাচির আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রী। ময়নাতদন্তের পর পুলিশের সন্দেহ, প্রায় ৯ মাস আগেই মৃত্যু হয়েছে হুমাইরার। তাঁর পচাগলা দেহ উদ্ধারের পর থেকেই উঠছে নানা প্রশ্ন।  কারও সঙ্গে কি যোগাযোগ ছিল না তাঁর ? ইতিমধ্যেই জানা গিয়েছে,  অভিনেত্রীর সঙ্গে তাঁর মা-বাবার কোনও সম্পর্ক ছিল না।  মেয়ের মৃত্যুর খবর পেয়েও নাকি দেহ দেখতে চাননি মা-বাবা। এখন আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 

শরীরের উপর বাসা বেঁধেছে পোকামাকড়            

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের ময়নাতদন্ত রিপোর্টে উঠে আসছে ভয়াবহ সব তথ্য । দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলি সব কালো হয়ে গিয়েছে।  শরীরের উপর বাসা বেঁধেছে পোকামাকড়। ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত ,  হুমাইরার দেহ পচনের এমন পর্যায়ে চলে যায় যে,  মুখ চোখ বোঝাই যাচ্ছে না। শরীরের কিছু অংশে টিস্যু বলে আর কিছুই ছিল না।  স্পর্শ করা মাত্রই হাড়গুলি ভেঙে যেতে শুরু করে। পচে গিয়েছে মস্তিষ্ক।  শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলিও পচে কালো হয়ে গিয়েছিল । তবে হাড় ভাঙার কোনও প্রমাণ এখনও মেলেনি। তদন্তকারীরা দেখেন,  দেহাবশেষ পোকামাকড়ে ভরে গিয়েছে। এর থেকে বোঝা যায়, তাঁর মৃত্যুর পর সেখানে কেউই সম্ভবত ঢোকেনি। দিনে দিনে স্বাভাবিক নিয়মেই পচে যাচ্ছিল তার দেহ। 

ঘুরে বেড়াচ্ছিল বাদামী পোকা

ময়নাতদন্তের ফলাফল  বলছে, কোনও মেরুদণ্ড অবশিষ্টই ছিল না, কারণ দেহটি অত্যন্ত পচে গিয়েছিল। ওই জায়গায় ঘুরে বেড়াচ্ছিল বাদামী পোকামাকড়।  পচনের মাত্রা বেশি হওয়ার কারণে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যায়নি এখনও পর্যন্ত। তবে, জিও নিউজে দাবি,  ডিএনএ প্রোফাইলিং এবং টক্সিকোলজি পরীক্ষা করলে মৃত্যুর কারণ সামনে আসতে পারে। 

কীভাবে উদ্ধার হয় দেহ? 
মাসের পর মাস বাড়ির ভাড়া মেটাননি হুমাইরা আসগর। বাড়িওয়ালা ভাড়া না পেয়ে অভিযোগ দায়ের করেন। তারপর আদালতের নির্দেশে ফ্ল্যাট খালি করতে গিয়ে মৃতদেহটি মেলে।  পুলিশ  পচাগলা দেহটি উদ্ধার করে।  

প্রথমে বাবা-মা দেহ নিতে অস্বীকার করলেও পরে তার ভাই নাভিদ আসগর  তার দেহাবশেষ নিতে আসেন। মৃতদেহটি মারাত্মকভাবে পচে যাওয়ায় এবং দৃশ্যত শনাক্তযোগ্য না থাকায়  ডিএনএ পরীক্ষা করা হয়। মৃতার ভাই জানান, তাঁরা সব আইনি লেখা-পড়া করে অভিনেত্রীর দেহ গ্রহণ করেছে।    

সেরা শিরোনাম

Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget