এক্সপ্লোর

পাকিস্তানি রণবীর সিংহ! আলাপ করুন হাম্মাদ শোয়েবের সঙ্গে

মুম্বই: একের পর এক হিট দিয়ে বেফিকরে-য় হোঁচট খেয়েছেন রণবীর সিংহ। কিন্তু সীমান্তের ওপারে তাঁর ফ্যানরা পাগল হয়ে উঠেছেন তাঁরই এক লুক অ্যালাইককে নিয়ে।

Lazy weekends. #lazysundays #beardgamestrong #blackandgray

A photo posted by Hammad Shoaib (@hammadshoaib1) on

ইনি হাম্মাদ শোয়েব, বাড়ি পাকিস্তানের ফয়জলাবাদে। দেখতেই পাচ্ছেন, রণবীরের সঙ্গে চেহারায় যথেষ্ট মিল রয়েছে এঁর। মিল আরও বাড়াতে চুলের স্টাইল, দাড়ির ছাঁট- সব রণবীরের মত করে নিয়েছেন হাম্মাদ। এমনকী রণবীরের ডান্স স্টেপও প্র্যাকটিস করছেন তিনি।
প্রথমে এক জনপ্রিয় পাক ব্লগার এই সাদৃশ্যের কথা নিজের ব্লগে লেখেন। তারপর পাকিস্তানের প্রায় সব বড় খবরের কাগজে হাম্মাদের খবর বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক লাফে বেড়ে গেছে তাঁর ফলোয়ার সংখ্যা। তাঁকে নিয়ে আলোচনা চলছে পুরোদমে।
এমনকী ছবিরও অফার পেয়েছেন বছর ২০-র যুবকটি। কিন্তু এখনই সিনেমায় নামতে চান না তিনি। আগে চান, নিজের অভিনয় ও নাচ আরও উন্নত করতে। বেছে বেছে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। তবে জানিয়েছেন, রণবীরকে নকল না করলেও তাঁর ব্যক্তিত্ব ভাল লাগে তাঁর। তিনি মনে করেন না তাঁকে দীপিকা পাড়ুকোনের প্রেমিকের মত দেখতে কিন্তু লোকে তো তাই মনে করে। তবে হ্যাঁ, রণবীরের সঙ্গে কাজের সুযোগ পেলে ছাড়বেন না। এই মিল ঈশ্বরের দান বলে মন্তব্য করেছেন তিনি। শোয়েব যাই ভাবুন, পাকিস্তানের রণবীর ফ্যানরা রাস্তায় তাঁকে দেখতে পেলে তাঁর সঙ্গে সেলফি তুলছেন, অটোগ্রাফের আবদার করছেন। বহু মেয়ের তাঁর প্রতি মন পড়ে গেছে। সব মিলিয়ে বেজায় ভাল কাটছে শোয়েবের দিন। পাকিস্তানের রণবীর ভক্তরাও খুশি, দুধের স্বাদ ঘোলে মেটাতে পেরে।

সেরা শিরোনাম

Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget