এক্সপ্লোর

Palash Muchhal : পলাশ মুচ্ছলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অভিযোগকারীর বিরুদ্ধে এবার মানহানির মামলা গায়কের

Palash Muchhal News : বিদ্যন মানে যে শুধু পলাশের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তা নয়, স্মৃতি মান্ধানাকেও পলাশ ঠকিয়েছিলেন বলে দাবি করেছেন এই যুবক।

Palash Muchhal : সঙ্গীত নির্মাতা এবং গায়ক পলাশ মুচ্ছলের নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে কয়েকদিন আগেই। এবার সেই অভিযোগকারীর বিরুদ্ধেই মানহানির মামলা করলেন পলাশ। শোনা যাচ্ছে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন তিনি। পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন মারাঠি অভিনেতা এবং প্রযোজক বিদ্যন মানে। এই ব্যক্তির বিরুদ্ধেই মানহানির মামলা করেছেন পলাশ মুচ্ছল। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশ জানিয়েছেন, তাঁর আইনজীবী শ্রেয়াংশ মিথারে মারফত ১০ কোটি টাকার একটি মানহানির মামলার নোটিস পাঠানো হয়েছে বিদ্যন মানে- র কাছে। পলাশের দাবি, বিদ্যন তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যে। পলাশের আরও দাবি, তাঁর চরিত্র এবং সুনাম নষ্ট করার জন্যই এ ধরনের জঘন্য এবং মানহানিকর অভিযোগ আনা হয়েছে। আর তাই বিদ্যন মানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন পলাশ।                                        

বিদ্যন মানে যে শুধু পলাশের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তা নয়, স্মৃতি মান্ধানাকেও পলাশ ঠকিয়েছিলেন বলে দাবি করেছেন এই যুবক। প্রসঙ্গত উল্লেখ্য, সূত্রের খবর, স্মৃতি মান্ধানার ছোটবেলার বন্ধু হন এই বিদ্যন মানে। সম্প্রতি বিদ্যন বিস্ফোরক অভিযোগ করেছেন পলাশের বিরুদ্ধে। বিদ্যনের অভিযোগ, বিয়ের আগেই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় ধরা পড়ে যান পলাশ। 

বিদ্যন দাবি করেছেন, তিনি নাকি পলাশ আর স্মৃতির বিয়েতে উপস্থিত ছিলেন। ২ পরিবারের সবাই যখন বাড়িতে বিয়ের আয়োজন করছেন, যাবতীয় নিয়মকানুন মানা হচ্ছে, সেই সময়েই পলাশ অন্য একটি মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় হাতেনাতে ধরা পড়েন। বিদ্যন প্রকাশ্যে আনেননি, সেই মহিলা কে। তবে বিদ্যন দাবি করেছেন, দৃশ্যটা ছিল ভয়াবহ। পলাশ সেই মহিলার সঙ্গে একেবারে বিছানায় ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন। সেই সময়েই একেবারে হাতেনাতে ধরা পড়েন। গোটা পরিস্থিতি সামনে চলে আসার পরেই বিস্ফোরণ ঘটে! বিদ্যনের দাবি অনুযায়ী, এই ঘটনা দেখার পরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন স্মৃতি। বিদ্যন আরও দাবি করেছেন, গোটা বিষয়টা জানতে পেরে চটে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রত্যেকেই। বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের সবাই উপস্থিত ছিলেন স্মৃতির বিয়ে উপলক্ষ্যে। পলাশের এই কাণ্ড প্রকাশ্যে আসতেই চটে যান প্রত্যেকেই। পলাশকে নাকি মহিলা দলের ক্রিকেটাররা মিলে মারধর পর্যন্ত করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget