এক্সপ্লোর

পালি হিল সম্পত্তি মামলা, দিলীপ কুমারকে ২০ কোটি টাকা জমা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: মুম্বইয়ের বান্দ্রায় ২৪১২ বর্গ গজ জমি বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমার তুলে দিয়েছিলেন প্রোমোটারি সংস্থা প্রাজিতা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের হাতে। ১১ বছর পরেও সেই জমিতে কোনওরকম নির্মাণ কাজ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা দিলীপকে তাঁর জমি ফেরত দেবে। বদলে তিনি তাদের দেবেন ২০ কোটি টাকা। ২০০৬-এ দিলীপ কুমার ওই রিয়্যাল এস্টেট সংস্থার হাতে তুলে দেন তাঁর জমি। চুক্তি অনুযায়ী জমিতে ২ বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট সংস্থা এখনও পর্যন্ত কোনও কাজই শুরু করেনি। তবে সুদ বাবদ দিলীপকে তারা দেয় প্রায় সাড়ে আট কোটি টাকা। জমি ফেরত চেয়ে বর্ষীয়াণ অভিনেতা আদালতে আবেদন করেন। তিনি বলেন, ওই জমি ফেরত পেতে সংস্থাটিকে ২০ কোটি টাকা দিতে রাজি আছেন তিনি। মমালা গড়ায় সুপ্রিম কোর্টে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে বিচারপতি জে চেলমেশ্বর ও এস আবদুল নাজিরের বেঞ্চ প্রাক্তন বিচারপতি পি ভেঙ্কটরামা রেড্ডিকে এই মামলার আরবিট্রেটর হিসেবে নিয়োগ করেছে। তিনি খতিয়ে দেখবেন, প্রাজিতা সংস্থাটি দিলীপকে কোনও ক্ষতিপূরণ দেবে কিনা। ওই জমিতে সংস্থাটি যে সব নিরাপত্তারক্ষীদের পাহারায় রেখেছে, তাঁদেরও সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget