এক্সপ্লোর

Pankaj Dheer: কর্ণের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা, কিন্তু একবার শ্যুটিংয়েই অন্ধ হয়ে যেতে বলেছিলেন প্রয়াত পঙ্কজ ধীর!

Pankaj Dheer Unknown Story: জানা যায়, এই ঘটনার পরেও পঙ্কজ ধীরকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি শ্যুটিং চালিয়ে যান

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মহাভারত খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর ৬৮ বছর বয়সে প্রয়াত।
  • শুটিংয়ের সময় চোখে তীর লেগে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন।
  • বি আর চোপড়ার ছেলের নির্দেশে ব্যান্ডেজ নিয়েই শুটিং চালিয়ে যান।
  • প্রতি পর্বের জন্য ৩ হাজার টাকা পারিশ্রমিক পেতেন তিনি।

কলকাতা: তাঁর ছবি থাকত পাঠ্য বইতে, দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও, তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন মহাভারতের কর্ণ হিসেবে। মাত্র ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন ‘মহাভারত’ খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর (Pankaj Dheer)। জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, শেষযাত্রায় সামিল হয়েছিলেন সলমন খান (Salman Khan) থেকে শুরু করে সিদ্ধার্থ মলহোত্র ও আরও অনেকে। কিন্তু যে ধারাবাহিকে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে একবার কার্যত অন্ধ হয়ে যেতে বসেছিলেন পঙ্কজ ধীর!

একটি সাক্ষাৎকারে একবার পঙ্কজ ধীর বলেছিলেন, 'ধারাবাহিকে কর্ণ এবং অর্জুনের মধ্যে যুদ্ধের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। তীর আমার ধনুকে ছুঁয়ে ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে তীর আমার চোখের কোণে এসে লাগে। যখন সেটে সবাই মিলে এসে তীরটাকে আমার চোখ থেকে বের করে, তখন আমার চোখ দিয়ে ফোয়ারার মতো রক্ত বেরচ্ছিল। আমার তেমন কোনও হুঁশ ছিল না, কেবল আমার কানে আসছিল, সবাই বলছেন, 'পঙ্কজ ধীর অন্ধ হয়ে গিয়েছেন।' অভিনেতা আরও বলেন, 'ঘটনাটি যখন ঘটেছে, আমি আহত হয়েছি, তার মধ্যেই আমি ভাবছিলাম, আমার তো কেরিয়ার সবে শুরু হয়েছে, এটা আমার সঙ্গে কী ঘটে গেল? ধারাবাহিকের শুটিং ফিল্ম সিটিতে হচ্ছিল এবং আশেপাশের চারিদিকে জঙ্গল ছিল। শ্যুটিং সেটের আশেপাশে কোনও চিকিৎসক ছিলেন না। সেটের সবাই মিলে আমাকে একটি ছোট ডিসপেন্সারিতে নিয়ে যায়, যেখানে এক বৃদ্ধ ডাক্তার একটি ছোট ঘরে বসে ছিলেন। তিনি আমাকে ইনজেকশন দিলেন, সেলাই করলেন এবং আমার চোখে ব্যান্ডেজ বাঁধলেন।'

তবে জানা যায়, এই ঘটনার পরেও পঙ্কজ ধীরকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই বি আর চোপড়ার ছেলে রবি চোপড়ার ফোন আসে সেটে। তিনি শুটিং চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, কারণ তা না হলে পরের পর্ব সম্প্রচার করা যেত না। এই কারণে, অনিচ্ছা সত্ত্বেও পঙ্কজ ধীর-কে শুটিং করতে হয়। তবে শুটিংয়ের সময় তাঁর চোখে বাঁধা ব্যান্ডেজ যাতে দেখা না যায়, তারও একটা কৌশল বের করা হয়। পঙ্কজ ধীর এই বিষয়ে কথা বলতে গিয়ে আরও বলেন- 'সেটে আমার মুখ কেবল একদিক থেকে শুট করা হত এবং আমার ব্যান্ডেজ ছোট করে বেঁধে দেওয়া হত। এইভাবেই আমি ওই দৃশ্যের শ্যুটিংটি শেষ করি।' একটি সাক্ষাৎকারে পঙ্কজ ধীর জানিয়েছিলেন যে 'মহাভারত'-এ তাঁর ভূমিকার জন্য প্রতি এপিসোডের জন্য ৩ হাজার টাকা দেওয়া হত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget