এক্সপ্লোর

Pankaj Tripathi: 'ক্লান্ত, বিরক্ত..', অভিনয় থেকে সাময়িক অবসর নিয়ে মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী

Pankaj Tripathi News: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি বলেন, তিনি যে সিনেমাগুলিতে অভিনয় করছিলেন, তাতে কাজ করতে করতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন।
  • ক্লান্তি ও একঘেয়েমি অনুভবের কারণে এই সিদ্ধান্ত।
  • শুধুমাত্র উত্তেজিত করে এমন গল্পে কাজ করতে চান।
  • দ্রুত গতির জীবন থেকে ধীর গতির জীবন চান।

কলকাতা: সম্প্রতি, অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগের মতো অভিনয়ের প্রতি আর আকর্ষণ অনুভব করছেন না তিনি, বরং তাঁর ক্লান্তিবোধ হচ্ছে। যে একঘেয়ে কাজগুলো তাঁর কাছে আসছে, তাতে তিনি অতিষ্ঠ হয়ে পড়ছিলেন। সেই কারণেই সাময়িকভাবে অভিনয় থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। লাগাতার কাজ করতে করতে তাঁর কিছুটা বিরক্তিই লাগছিল, সেই কারণেই তিনি সাময়িকভাবে কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন।

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি বলেন, তিনি যে সিনেমাগুলিতে অভিনয় করছিলেন, তাতে কাজ করতে করতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এক সঙ্গে অনেকগুলি সিনেমায় কাজ করতে হচ্ছিল। এতে ক্লান্তি আর বিরক্তি বাড়ছিল। ভীষণ প্রয়োজন ছিল একটা বিরতির। সেই কারণেই সব দিক বিবেচনা করে তিনি বিরতির সিদ্ধান্ত নেন। অভিনেতা জানান, তিনি বর্তমানে এমন একটা পর্যায়ে রয়েছেন, যেখানে তিনি সব ধরণের সিনেমায় কাজ করতে চান না। তিনি কেবলমাত্র সেই ধরণের ছবিতেই কাজ করতে চান, যেগুলো তাঁকে ভিতরে ভিতরে উত্তেজিত করে, তাঁর খিদে তৈরি করে। 

কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে, অভিনয় থেকে সাময়িক বিরতির কথা ঘোষণা করেছেন পঙ্কজ ত্রিপাঠি। এই বিষয় নিয়ে, সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি জীবনে কোনো কিছু নিয়েই খুব একটা তাড়াহুড়ো করতে চাইনি। কিন্তু নিজেকে দ্রুত গতির জীবনে মানিয়ে নিয়েছি। বিশেষ করে কোভিডের আগের এবং পরের সময়ে। আমার মনে হয়েছিল যে একজন অভিনেতাকে তাঁর অভিনয় দক্ষতার ব্যবহার খুব ভেবেচিন্তে করা উচিত। এখন আমার উপর কোনও দায়িত্ব নেই। আমি ভেবেছিলাম যে আমার কেবল সেই গল্পগুলোর সঙ্গে যুক্ত হওয়া উচিত যা আমাকে ভিতর থেকে উৎসাহিত করে। লাগাতার ৩০ দিন কাজ করলে ক্লান্তি আসে। এখন আমি ক্লান্ত হয়ে গিয়েছি।’

অভিনেতা আরও বলেন, ‘খিদে পেলে যে কোনও মানুষ বেশি খেয়ে ফেলেন। বেশি খাওয়ার সবচেয়ে বড় সমস্যা হল, ১০-১৫ মিনিট পর বোঝা যায় যে ক্ষতি হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছিল যে. আমি খুব বেশি কাজ করছি। এত কাজ করার কোনও প্রয়োজন ছিল না। দর্শকদেরও এটা জানার অপেক্ষা করা উচিত যে, আমার পরবর্তী অভিনয় প্রোজেক্ট কী হবে। সেই জন্য আমি আমার গতি কমিয়ে দিয়েছি। আমি বাঁচার জন্য অভিনয় করি, অভিনয়ের জন্য নয়। আমি খুব দ্রুত গতির জীবন যাপন করেছি, এখন আমি ধীরে গতির জীবন যাপন করতে চাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget