এক্সপ্লোর

Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'-র শ্যুটিং শুরু করেও ছবি ছাড়লেন? পরেশ রাওয়ালকে 'অপেশাদার' বলতেই এল স্পষ্ট উত্তর

Paresh Rawal: সম্প্রতি, পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র থেকে বলা হয়েছে, 'যে মানুষটা ৪ দশক ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত, কিছু না জেনে শুনে তাঁকে অপেশাদার দাগিয়ে দেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক'

কলকাতা: নতুন ছবি 'হেরা ফেরি ৩' নিয়ে তরজা চলছে। এই সিনেমা ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল। 'হেরা ফেরি' অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। সেই ছবির সিক্যুয়াল আসছে শুনে যারপরনাই খুশি ছিলেন দর্শক। তবে তাল কাটল পরেশ রাওয়াল (Paresh Rawal) -এর এই ছবি থেকে সরে যাওয়া নিয়ে। 'হেরা ফেরি' মানেই যে অক্ষয় কুমার (Akshay Kumar), পরেশ রাওয়াল আর সুনীল শেট্টি (Suneil Shetty)-র জুটি। তাঁদের মধ্যে থেকে একজন সরে গেলে সিনেমা হবে কি করে? এই ছবি থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন যে পরেশ রাওয়াল অপেশাদার, সেই কারণে ছবির শ্যুটিং শুরু হওয়ার পরেও ছবি থেকে সরে দাঁড়ালেন তিনি। আর এই প্রসঙ্গে এবার মুখ খুললেন পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র।

সম্প্রতি, পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র থেকে বলা হয়েছে, 'যে মানুষটা ৪ দশক ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত, কিছু না জেনে শুনে তাঁকে অপেশাদার দাগিয়ে দেওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। হাস্যকর ও বটে। একটা কথা স্পষ্ট করে দেওয়া দরকার... ছবির শ্যুটিং কিন্তু এখনও শুরু হয়নি। এর আগে কেবল মাত্র একটা প্রোমো শ্যুটিং হয়েছে। সেটা ছবির শিডিউলের অংশই নয়। সিনেমাটার শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী বছর থেকে। সেটে অ্যাকশন কাট বলার অনেক আগেই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। তিনি কোনও ক্ষতি করতে চান না বলেই শ্যুটিং শুরু করার আগে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন।

এর আগে জানা গিয়েছিল, অক্ষয়ের প্রযোজনা সংস্থা 'Cape of Good Films' পরেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। পরেশের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ অক্ষয় এবং তাঁর প্রয়োজনা সংস্থার লোকজন। পরেশকে বাজারের তুলনায় তিন গুণ বেশি পারিশ্রমিক দেওয়া হলেও, শেষ মুহূর্তে ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। আর এর পরেই পরেশ রাওয়ালের ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়, শেষ মুহূর্তে নয়, ছবির শ্যুটিং শুরু হওয়ার অনেক আগেই সিনেমাটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। 

অক্ষয় কুমারের সংস্থার আইনজীবীর অবশ্য দাবি, ইতিমধ্যেই সিনেমাটির একটি ট্রেলার শ্যুটিং হয়ে গিয়েছে। সেইদিনই সিনেমার প্রায় সাড়ে ৩ মিনিটের অংশ ও শ্যুটিং হয়ে গিয়েছিল। সেখানে পরেশ রাওয়াল ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি জানিয়েছেন, তিনি সিনেমাটি থেকে সর দাঁড়িয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget