এক্সপ্লোর

Hera Pheri 3: 'আমি নই, 'হেরা ফেরি ৩'-র শ্যুটিং শুরু হচ্ছে না অক্ষয় কুমারের জন্যই', ফের বিস্ফোরক পরেশ রাওয়াল

Paresh Rawal on Akshay Kumar: সম্প্রতি একটি টক শো-তে পরেশ রাওয়াল বলেছেন, 'হেরা ফেরি ৩' ছবিটি তৈরি হবে ঠিকই। কবে তবে সেই ছবি তৈরি হবে, কবে তার শ্যুটিং শুরু হবে, এ নিয়ে কিছুই জানেন না পরেশ রাওয়াল

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • হেরা ফেরি ৩-এ ফিরছেন পরেশ রাওয়াল, অক্ষয় কুমারের সঙ্গে মিটেছে জটিলতা।
  • তবে অক্ষয়ের সঙ্গে প্রযুক্তিগত সমস্যার জন্য ছবির মুক্তি পিছিয়ে যাচ্ছে।
  • পরেশ রাওয়ালের মতে, বাবু ভাইয়া ছাড়া এই ফ্রাঞ্চাইজি অসম্ভব।
  • দর্শকদের ভালোবাসা ও ছবির গুরুত্ব বুঝেই পরেশ রাওয়াল ফিরছেন।

কলকাতা: এই ছবি বারে বারে শিরোনামে উঠে এসেছে, এই ছবি তৈরি ঘিরে সমস্যার জন্য। এই ছবির সিক্যুয়ালের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। এই ছবির আগের ২টি সিনেমাই যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেই কারণেই দর্শকেরা অধীর আগ্রহে রয়েছেন, ৩ নম্বর ছবিটির জন্য। তবে এই ছবি ঘোষণার পর থেকেই জট শুরু। প্রথমেই জানা গিয়েছিল, এই ছবিতে থাকছেন না পরেশ রাওয়াল (Paresh Rawal)। সেই সময়ে, অক্ষয় কুমার পরেশ রাওয়ালের নামে মামলা পর্যন্ত দায়ের করেছিলেন। তবে পরবর্তীকালে জানা যায়, পরেশ রাওয়ালের ওপর থেকে সেই মামলা তুলে নিয়েছেন অক্ষয় কুমার। আগামী 'হেরা ফেরি ৩' -তে 'বাবু ভাইয়া'-র চরিত্রেই দেখা যাবে অভিনেতাকে। তবে এবার, ফের 'হেরা ফেরি ৩' নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরেশ রাওয়াল। তাঁর দাবি, অক্ষয় কুমারের জন্যই পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি!

সম্প্রতি একটি টক শো-তে পরেশ রাওয়াল বলেছেন, 'হেরা ফেরি ৩' ছবিটি তৈরি হবে ঠিকই। কবে তবে সেই ছবি তৈরি হবে, কবে তার শ্যুটিং শুরু হবে, এ নিয়ে কিছুই জানেন না পরেশ রাওয়াল। অভিনেতা স্পষ্ট করে দেন, 'হেরা ফেরি ৩'-তে দেরি হওয়ার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পরেশ রাওয়াল দাবি করেছেন, অক্ষয় কুমার এবং চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে প্রযুক্তিগত সমস্যার কারণেই এই সিনেমাটি আসতে দেরি হচ্ছে। সিনেমাটা নিয়ে তাঁর সঙ্গে আইনি জটিলতা সম্পর্কে তিনি বলেন, অক্ষয় কুমার মোটেই তাঁর নামে ২৫ কোটি টাকার মামলা মোটেই করেননি। গোটাটাই বাড়িয়ে বলা হয়েছে। তিনি এ ও জানিয়েছেন, অক্ষয় কুমার আর প্রযোজকদের মধ্যের সমস্যা মিটে গেলেই তিনি এই ছবিতে স্বাক্ষর করে দিতে প্রস্তুত।

নিজের চরিত্র সম্পর্কে পরেশ রাওয়াল বলেছিলেন, তিনি ছাড়া 'হেরা ফেরি ৩' সম্ভব নয়। তাঁকে ছাড়া 'হেরা ফেরি ৩' করলে বিপর্যয় হবে। পরেশ রাওয়াল বলেছিলেন, 'আমি কোনওরকম বিনয় না করেই বলছি, বাবু ভাইয়া চরিত্রটা ছাড়া যদি 'হেরা ফেরি ৩' তৈরি করতে যাওয়া হয়, তাহলে বিপর্যয় হবে। এই চরিত্রটা 'হেরা ফেরি' ফ্রাঞ্জাইজি থেকে আলাদা করা যায় না। তবে পরেশ রাওয়াল বলেছিলেন, জনতার ভালবাসার কথা মাথায় রেখেই তিনি 'হেরা ফেরি ৩'-তে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। 

 

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget