এক্সপ্লোর

Parineeti Chopra: সকালে উঠে খালি পেটেই কফি খাচ্ছেন? লাভ না ক্ষতি? কী টিপস দিচ্ছেন পরিণীতি চোপড়া?

Parineeti Chopra on Coffee: Luke Coutinto-র কথা অনুযায়ী, ঘুম থেকে উঠে প্রথমেই কিছুটা জল পান করা উচিত। বিছানায় বসে কফি খাওয়ার অভ্যাস অত্যন্ত খারাপ

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পরিণীতি চোপড়া (Parineeti Chopra) হামেশাই তাঁর টুকিটাকি টিপস শেয়ার করে নেন হেলদি লাইফস্টাইল নিয়ে। তিনি নিজে কীভাবে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রায় থাকেন, সেই কথাই শেয়ার করে নেন পরিণীতি। আর সদ্যই তিনি কফি নিয়ে একটি টিপস শেয়ার করে নিয়েছেন। Luke Coutinto-র থেকে কিছু কথা ধার করে পরিণীতি লিখেছেন, কেন সকালে উঠেই প্রথমে কফি খাওয়া উচিত নয়। বলিউড থেকে টলিউড, অনেকেই সকাল শুরু করেন বুলেট কফি দিয়ে। কী এই বুলেট কফি? এই ধরণের কফি হল, চিনি ছাড়া কালো কফির মধ্যে এক চামচ ঘি মিশিয়ে নেওয়া। এই বুলেট কফির বিভিন্ন স্বাস্থ্যকর দিক রয়েছে। কিন্তু পরিণীতি আজ Luke Coutinto-র যে টিপস শেয়ার করে নিয়েছেন, সেখানে তিনি লিখেছেন, কেন ঘুম থেকে উঠে প্রথমেই কফি খাওয়া উচিত নয়।

Luke Coutinto-র কথা অনুযায়ী, ঘুম থেকে উঠে প্রথমেই কিছুটা জল পান করা উচিত। বিছানায় বসে কফি খাওয়ার অভ্যাস অত্যন্ত খারাপ। প্রথমে কিছুটা জল খেয়ে নিয়ে, তার কিছুক্ষণ পরে দিনের প্রথম কফিটা খাওয়া উচিত। Luke Coutinto-র  লেখায় আরও রয়েছে, যাঁরা অন্ধের মতো ওজন কমানোর জন্য দিনের শুরুটাই করছেন কফি দিয়ে, তাঁদের এই অভ্যাস থেকে বিরত থাকা উচিত। দিনের শুরু কফি দিয়ে করলে অনেক সময় শরীরের হরমোনের বিভিন্ন সমস্যা হতে পারে। কফি সঠিক উপায়ে, সঠিক ভাবে, সঠিক সময়েই পান করা উচিত। সেই সঙ্গে আরও লেখা রয়েছে, কফির মধ্যে যদি চিনি আর সিরাপ মেশানো হয়, তাহলে সেটা আর কফি থাকে না। সেটা একটা মিষ্টি পদ হয়ে যায়।

প্রসঙ্গত, ঘুম থেকে উঠে প্রথমেই কফি খেলে, ঠিক কী কী সমস্যা হতে পারে? প্রথমত, কফি খুব তাড়াতাড়ি নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। এর ফলে খুব চট করে ঘুমের রেশ কেটে যায়। এটা শরীরের পক্ষে ভাল নয়। দ্বিতীয়ত, কফি হৃদপিন্ডের স্পন্দন বাড়িয়ে দেয়। এর ফলে ঘুম থেকে উঠে কফি খেলেই এনার্জি পাওয়া যায়। তবে শরীরের পক্ষে এটা খুব একটা উপকারী নয়।  তৃতীয়ত, কফি চট করে কোলেস্টরল লেভেল বাড়িয়ে দেয়। খালি পেটে কফি খেলে বিপজ্জনকভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে ।

আরও পড়ুন: Swara Bhasker: বাতিল নয়, হ্যাক হয়েছে অ্যাকাউন্ট? সোশ্যাল মিডিয়ায় আসল ঘটনা প্রকাশ্যে আনলেন স্বরা

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paran Bandopadhyay: ছোটদের নিয়ে সিনেমা, ভূত সাজবেন পরাণ বন্দ্যোপাধ্যায়! কেন এই সিদ্ধান্ত?
ছোটদের নিয়ে সিনেমা, ভূত সাজবেন পরাণ বন্দ্যোপাধ্যায়! কেন এই সিদ্ধান্ত?
Koneenica Banerjee: ৩ মাস কাজ করিয়েও দেওয়া হয়নি টাকা! লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক কনীনিকা
৩ মাস কাজ করিয়েও দেওয়া হয়নি টাকা! লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক কনীনিকা
Rahul Priyanka: 'মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়', রাহুলের মৃত্যুর পরে প্রিয়ঙ্কার গভীর বার্তা
'মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়', রাহুলের মৃত্যুর পরে প্রিয়ঙ্কার গভীর বার্তা
Dev on Tollywood: আইনি লড়াইয়ের ইতি? কাজে ফিরছেন অনির্বাণ-ঋদ্ধিরা? বড় খবর দিলেন স্বয়ং দেব
আইনি লড়াইয়ের ইতি? কাজে ফিরছেন অনির্বাণ-ঋদ্ধিরা? বড় খবর দিলেন স্বয়ং দেব

ভিডিও

Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget