এক্সপ্লোর

গুরু পূর্ণিমায় অমিতাভ বচ্চনের জন্য শ্যুটিং ফ্লোরে প্রথম ক্ল্যাপ করলেন প্রভাস

নতুন জুটি পাচ্ছে বলিউড। শুরু হল নাগ অশ্বিন পরিচালিত ছবির শ্যুটিং। এই ছবির জন্যই প্রথমবার জুটি বাঁধছেন দক্ষিণী তারকা প্রভাস ও দীপিকা পাড়ুকোন।

মুম্বই: নতুন জুটি পাচ্ছে বলিউড। শুরু হল নাগ অশ্বিন পরিচালিত ছবির শ্যুটিং। এই ছবির জন্যই প্রথমবার জুটি বাঁধছেন দক্ষিণী তারকা প্রভাস ও দীপিকা পাড়ুকোন। এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চনও। ছবিটি ঘোষণা হওয়ার পর থেকেই অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে এখনও পর্যন্ত ঠিক হয়নি ছবির নাম। সূত্রের খবর, আপাতত ছবিটির নাম 'কে'। তবে এই নাম পরিবর্তন হতেও পারে বলে জানা গিয়েছে।

আজ সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শুরুর একটি ছবি শেয়ার করেন বাহুবলী খ্যাত প্রভাস। সেখানে দেখা গিয়েছে প্রোজেক্ট কে লেখা ক্ল্যাপবোর্ড ধরে রয়েছে দুটি হাত। প্রভাস লিখছেন, 'গুরু পূর্ণিমায় আমি ভারতীয় সিনেমার গুরুর জন্য প্রথম ক্ল্যাপ করার সুযোগ পেলাম। এবার এটা শুরু হল।' সেইসঙ্গে প্রভাস জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ প্রোজেক্ট কে লেখাটিও।

সূত্রের খবর, ছবিতে প্রথম কয়েকটা দিন অমিতাভ বচ্চনের শ্যুটিং রয়েছে। তাঁর ও কিছু সহ অভিনেতার গুরুত্বপূর্ণ কিছু সিন শ্যুট করে নেওয়া হবে আগে। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রোজেক্ট কে-এর শ্যুটিং। তবে প্রভাসের শ্যুটিং শুরু হবে আরও কিছুদিন পর থেকে।

এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন বলিউডের 'পদ্মাবতী' দীপিকা পাড়ুকোন। এই দুই অভিনেতা-অভিনেত্রীরই নিজের নিজের প্রচুর অনুরাগীদের সংখ্যা প্রচুর। ছবিটির জন্য তাই অপেক্ষা করে রয়েছেন অনেকেই। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন 'বৈজয়ন্তী মুভিজ'এর প্রযোজক অশ্বিনী দত্ত।

অন্যদিকে এই ছবিটি ছাড়াও আগামীতে রাধে শ্যাম, আদিপুরুষ ও সালার ছবিগুলিতে দেখা যাবে প্রভাসকে। রাধে শ্যাম ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। নায়িকার জন্মদিনে নতুন ছবিতে তাঁর ফার্স্ট লুক ও চরিত্রের নাম সামনে এনেছিলেন প্রভাস। সোশ্যাল মিডিয়ায় পূজার রেট্রো লুকে একটি ছবি পোস্ট করেছেন নায়ক। সেখানে প্রকাশ পেয়েছে তাঁর চরিত্রের নাম প্রেরণা। তাঁর অন্য ছবি সালার,-কে পুরো ভারতজুড়ে পাঁচটি ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'উনি গোটা বিশ্বে সমাদৃত, বিষয়টায় নজর দিন সরকার', সোনম ওয়াংচুকের পাশে এবার জিনাত আমন, অভয় দেওল
'উনি গোটা বিশ্বে সমাদৃত, বিষয়টায় নজর দিন সরকার', সোনম ওয়াংচুকের পাশে এবার জিনাত আমন, অভয় দেওল
Sabyasachi Chakrabarty: দীর্ঘ বিরতির পরে নতুন চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, ওয়েব সিরিজে থাকছেন মিঠুও!
দীর্ঘ বিরতির পরে নতুন চরিত্রে সব্যসাচী চক্রবর্তী, ওয়েব সিরিজে থাকছেন মিঠুও!
Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?
Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও

ভিডিও

21th July - TMC |
Mamata Banerjee |বিরোধী মমতা সব সময়েই চেয়েছিলেন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা দিয়ে উপড়ে ফেলতে: Satarup
TMC News | একুশে জুলাইয়ের সাতদিন আগে অভিষেককে টার্গেট করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোথায় যাচ্ছে পরিস্থিতি?
Mamata Banerjee |
TMC - 21th July News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget