এক্সপ্লোর

'Adipurush': বিদেশের মাটিতে ঝড়! কবে শুরু ভারতে 'আদিপুরুষ' ছবির অগ্রিম টিকিট বুকিং?

'Adipurush' Advance Booking: ১৬ জুন 'আদিপুরুষ' মুক্তি পাবে। ইতিমধ্যেই দেশের বাইরে শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং। মিলেছে বিপুল সাড়া। খুব দ্রুত বুক হয়েছে বিদেশে 'আদিপুরুষ' ছবির টিকিট।

নয়াদিল্লি: বহু বিতর্ক, বহু অপেক্ষার পর অবশেষে দিন এগিয়ে আসছে 'আদিপুরুষ' (Adipurush) ছবির মুক্তির। উত্তেজনাও বাড়ছে অনুরাগীদের মধ্যে। ১৬ জুন ছবির মুক্তি। ইতিমধ্যেই শোনা যাচ্ছে দেশে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরুর তারিখ (advance ticket booking)। কবে থেকে মিলবে 'আদিপুরুষ' ছবির টিকিট?

কবে থেকে শুরু হবে 'আদিপুরুষ' ছবির অগ্রিম টিকিট বুকিং?

১৬ জুন 'আদিপুরুষ' মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই দেশের বাইরে শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং। মিলেছে বিপুল সাড়া। খুব দ্রুত বুক হয়েছে বিদেশে 'আদিপুরুষ' ছবির টিকিট। এদিকে দেশের দর্শকের মধ্যেও বাড়ছে উত্তেজনা। এই আবহেই ১১ জুন থেকে শুরু হচ্ছে দেশে 'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিং। সাধারণত যে শুক্রবার ছবির মুক্তির কথা থাকে, সেই বুধবার থেকে অগ্রিম বুকিং শুরু হয়। তবে এই ছবির ক্ষেত্রে, দর্শকের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই আগামী রবিবার অর্থাৎ ১১ তারিখ থেকেই কাটা যাবে টিকিট। প্রায় পাঁচদিন সময় মিলবে অগ্রিম টিকিট বুক করার। 

এদিন 'আদিপুরুষ' ছবির অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করা হয়, 'আদিপুরুষের দুনিয়া রয়েছে অপেক্ষায়। মহাকাব্যিক এই অভিজ্ঞতায় সামিল হতে প্রথম সারিতে আসুন। এই রবিবারই শুরু হচ্ছে অগ্রিম বুকিং!' বিশ্বজুড়ে ১৬ জুন মুক্তি পাবে 'আদিপুরুষ'। 

 

প্রাথমিক হিসেব অনুযায়ী, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে এই ছবি বাম্পার ওপেনিং করতে চলেছে। কারণ ছবি মুক্তির সাত দিন আগেই, অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ৮টি লোকেশনে 'আদিপুরুষ' ১৬ হাজার ডলার আয় করে ফেলেছে। এই আয় ছাপিয়ে গেছে ৬ লোকেশনে 'কেজিএফ চ্যাপ্টার ২'-এর প্রাথমিক আয় ২৯০০ ডলারকে। রাম ও সীতার চরিত্রে প্রভাস ও কৃতীর জুটি ইতিমধ্যেই হিট সোশ্যাল মিডিয়ায়। তার ওপর সেন্সর বোর্ড এই ছবিকে U সার্টিফিকেট দিয়ে দেওয়ায় সপরিবারে দেখা যাবে 'আদিপুরুষ'। 

আরও পড়ুন: Travel Destination: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

পৌরাণিক ড্রামা ঘরানার ছবি 'আদিপুরুষ' তৈরি হয়েছে রামায়ণের ওপর নির্ভর করে। এই ছবির লেখক ও পরিচালক ওম রাউত। ছবিতে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও লক্ষ্মণের চরিত্রে সানি সিংহকে দেখা যাবে। রাবণের চরিত্রে দেখা যাবে সেফ আলি খানকে। বহু বিতর্কের পর গত মাসে মুক্তি পায় ছবির ট্রেলার। ভাল সাড়াও পায় ট্রেলারটি। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget