এক্সপ্লোর

Prabhas: অসুস্থ 'বাহুবলী' প্রভাস, করাতে হবে অপারেশন

সবেমাত্র মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম'। সদ্য প্রতিক্রিয়া পেতে শুরু করেছেন প্রভাস। ইতিমধ্যেই এই ছবি বিশ্বজুড়ে দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে বলে শোনাও গিয়েছে।

মুম্বই: সদ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম' (Radhe Shyam)। দীর্ঘদিন ধরে এই ছবির অপেক্ষায় ছিলেন অনুরাগী থেকে দর্শকেরা। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকবার এই ছবির মুক্তির দিন স্থগিত হওয়ার পর অবশেষে গত সপ্তাহে মুক্তি পেয়েছে এই ছবি। কিন্তু 'রাধে শ্যাম' মুক্তি পাওয়ার পরই স্পেনে উড়ে গিয়েছেন 'বাহুবলী' প্রভাস (Prabhas)। না। কোনও ছুটি কাটাতে নয়। বরং চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, অসুস্থতার জন্য সেখানে প্রভাসের অপারেশনও হবে বলে শোনা যাচ্ছে।

সবেমাত্র মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম'। সদ্য প্রতিক্রিয়া পেতে শুরু করেছেন প্রভাস। ইতিমধ্যেই এই ছবি বিশ্বজুড়ে দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে বলে শোনাও গিয়েছে। আর এরইমধ্যে অসুস্থ হয়ে পড়লেন 'বাহুবলী' অভিনেতা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, কয়েক মাস আগে 'সালার' ছবির শ্যুটিং শুরু করেছিলেন প্রভাস। আর সেই ছবিরই শ্যুটিংয়ের সময় চোট পান অভিনেতা। যার জন্য তাঁর অপারেশন করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর সেই কারণেই স্পেনে উড়ে গিয়েছেন তিনি। জানা যাচ্ছে, বার্সেলোনায় হবে প্রভাসের অপারেশন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার অপারেশন একেবারেই মাইনর। তবে, অভিনেতাকে এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। যতক্ষণ না চিকিৎসকরা ফের তাঁর স্বাস্থ্যের খবর জানিয়ে সবুজ সঙ্কেত দিচ্ছেন, ততদিন পর্যন্ত প্রভাসের বিশ্রাম প্রয়োজন। প্রভাসের অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁরা নেট মাধ্যমে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা প্রার্থনা করছেন।

আরও পড়ুন - Bachchhan Paandey: শুরুতেই ছক্কা হাঁকাল 'বচ্চন পাণ্ডে', প্রথমদিনেই নজরকাড়া বক্স অফিস কালেকশন

প্রসঙ্গত, প্রভাস অভিনীত 'রাধে শ্যাম' ছবিটিকে ঘিরে দর্শকের উচ্ছ্বাস টের পাওয়া যাচ্ছিল নেট মাধ্যমে। তাই সিনেমা হলে মুক্তি পেতেই বক্স অফিসে প্রভাব বিস্তার করতে শুরু করে। বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তি পেয়েছে 'রাধে শ্যাম'। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে পূজা হেগড়েকে। এই ছবিতে প্রভাসকে একজন হস্তরেখাবিদের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অন্যদিকে, প্রভাসের হাতে রয়েছে একাধিক ছবি। তাঁর শীঘ্রই দেখা যাবে 'আদিপুরুষ', 'সালার', 'প্রোজেক্ট কে', 'স্পিরিট' এবং আরও বেশ কিছু ছবিতে।

সেরা শিরোনাম

Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
Pousali Banerjee: ফেসবুকে অশ্লীল মন্তব্য! পৌষালীর সাফ জবাব, 'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণের গান শোনাব'
ফেসবুকে অশ্লীল মন্তব্য! পৌষালীর সাফ জবাব, 'যৌনকর্মী বোনকে বুকে জড়িয়ে কৃষ্ণের গান শোনাব'
Tollywood News: প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি, টলিউডের জনপ্রিয় এই নায়ককে চিনতে পারছেন?
প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর স্মৃতি, টলিউডের জনপ্রিয় এই নায়ককে চিনতে পারছেন?

ভিডিও

Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়
Hamidul Rahman News | 'গুন্ডা, মাফিয়া, বিধায়কের বিরুদ্ধে কেস রিওপেন করবেন', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kunal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget