এক্সপ্লোর

'Prankenstein' Official Poster: প্রকাশ্যে 'প্র্যাঙ্কেনস্টাইন'-এর অফিসিয়াল পোস্টার, এপ্রিলেই মুক্তি সিরিজের

'Prankenstein' Official Poster: গল্পটা 'প্র্যাঙ্ক' ভিডিও তৈরি করা একটি দলকে নিয়ে। এই প্র্যাঙ্কস্টার দলের নাম 'প্র্যাঙ্কেনস্টাইন'। সিরিজে এক রহস্যময় প্রৌঢ়ের চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

কলকাতা: ফের ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Kaushik Ganguly)। সিরিজের নাম ও লুক ঘোষণা হয়েছিল আগেই। ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ (Klikk) আসছে অন্য ধারার ওয়েব সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন' (Prankenstein)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলতি বছরের এপ্রিল (April) মাসেই মুক্তির কথা। এবার প্রকাশ্যে এল সিরিজের অফিসিয়াল পোস্টার।

সিরিজের অফিসিয়াল পোস্টার

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে 'ক্লিক' অরিজিন্যাল সিরিজ 'প্র্যাঙ্কেনস্টাইন'-এর অফিসিয়াল পোস্টার (official poster)। সাগ্নিক চট্টোপাধ্যায় (Sagnik Chatterjee) পরিচালিত সিরিজে মূল চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়। পোস্টারে তাঁকে বড় চেয়ারে সিগারেট হাতে দেখা যাচ্ছে। পিছনের দিকে তিন মুখোশ পরিহিত অবয়ব। 


Prankenstein' Official Poster: প্রকাশ্যে 'প্র্যাঙ্কেনস্টাইন'-এর অফিসিয়াল পোস্টার, এপ্রিলেই মুক্তি সিরিজের

কিছুদিন আগে সিরিজের দ্বিতীয় পোস্টার লুকও প্রকাশ্যে আসে। অন্য ধরনের এই সিরিজের প্রত্যেক লুক ও পোস্টারে বেশ অভিনবত্ব নজরে পড়ে। 


Prankenstein' Official Poster: প্রকাশ্যে 'প্র্যাঙ্কেনস্টাইন'-এর অফিসিয়াল পোস্টার, এপ্রিলেই মুক্তি সিরিজের

সিরিজের গল্প ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের চরিত্র

সিরিজে এক রহস্যময় প্রৌঢ়ের চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এছাড়া চার বন্ধুর চরিত্রে দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুণ্ডু, রেমোকে দেখা যাবে। অন্যান্য চরিত্রে ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত, অয়ন্তিকা পালকে দেখা যাবে।

আরও পড়ুন: Rituparna Sengupta: সময়ে পৌঁছনো নিয়ে বচসা, অনুরোধ সত্ত্বেও বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণাকে!

গল্পটা 'প্র্যাঙ্ক' ভিডিও তৈরি করা একটি দলকে নিয়ে। এই প্র্যাঙ্কস্টার দলের নাম 'প্র্যাঙ্কেনস্টাইন'। মুম্বই শহরে আয়োজিত হওয়া ইউটিউব ফ্যানফেস্টে তারা আমন্ত্রিত হয়। সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠে এক শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয়। চার বন্ধু, রুবেন, ভিকি, শিরিন এবং আরু মিলে শুরু করে পার্টি। কিন্তু পানীয় ফুরিয়ে যাওয়ায় রুবেন, ভিকিকে বাইরে যেতে হয়। তারপরেই সেখানে আবির্ভাব ঘটে রহস্যময় এক প্রৌঢ়ের। তারপরই রহস্যময় দিকে মোড় নেয় গল্প। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget