এক্সপ্লোর

Preity Zinta: ১৫ বছর পরে সিনে দুনিয়ায় ফিরছেন প্রীতি জিন্টা, জুটিতে সানি দেওল- কোন ছবি ?

Preity Zinta Comeback: এবার বড়পর্দায় ফিরতে চলেছেন প্রীতি জিন্টা। তাও আবার সানি দেওলের (Sunny Deol) সঙ্গে জুটি বেঁধে। ১৫ বছর পর বড়পর্দায় হবে প্রীতির কামব্যাক।

মুম্বই: 'বীর জারা', 'চোরি চোরি চুপকে চুপকে', 'সোলজার' ইত্যাদি নানা ছবিতে অভিনয় করে নব্বইয়ের দশকে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। হৃতিক রোশন থেকে আমির খান সকলের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। কিন্তু বিগত ১৫ বছর আর কোনও ছবিতে সেভাবে তাঁকে দেখা যায়নি। তবে এবার বড়পর্দায় ফিরতে চলেছেন প্রীতি। তাও আবার সানি দেওলের (Sunny Deol) সঙ্গে জুটি বেঁধে। সম্প্রতি সানি দেওলের 'গদর ২' মুক্তি পেয়েছে। এবার আরেকটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি।

জানা গিয়েছে সানি দেওলের (Sunny Deol) পরের ছবি 'সফর'-এর শ্যুটিং শেষ হয়েছে। এবার নতুন আরেকটি ছবিতে অভিনয় করবেন সানি। ছবির নাম 'লাহোর ১৯৪৭'। আর সেই ছবিতেই তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রীতি জিন্টা। বলিউডের দুনিয়ায় আবারও কামব্যাক হবে 'ডিম্পল গার্ল-এর (Preity Zinta)। সূত্রের খবর রাজকুমার সন্তোষীর পরিচালনায় আমির খান প্রোডাকশনের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি।

২৪ জানুয়ারি বুধবার মুম্বইয়ের একটি স্টুডিয়োতে লুক টেস্টের জন্য দেখা যায় প্রীতিকে (Preity Zinta)। আর সেখানেই প্রীতি জানান, তাঁর আগামী ছবি 'লাহোর ১৯৪৭'-এর কথা। এর আগে সানি দেওলের সঙ্গে 'হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই', 'ফর্জ', 'ভাইয়াজি সুপারহিট' ইত্যাদি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে প্রীতিকে। 'কফি উইথ করণ'-এর ৮ম সিজনে এসে সানি দেওল জানান যে আমির খান তাঁর সঙ্গে দেখা করে দুজনে মিলে কোনও কাজ করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা করেছেন। আর সেইভাবেই 'আন্দাজ আপনা আপনা' ছবির পর ফের একবার একত্রে কাজ করবেন আমির খান এবং রাজকুমার সন্তোষী। অন্যদিকে সন্তোষীর পরিচালনায় 'ঘায়েল', 'ঘাতক' ইত্যাদি ছবিতে সানি দেওলের দুর্ধর্ষ অভিনয় আজও দর্শকদের মনে রয়েছে।  

মণিরত্নমের 'দিল সে' ছবির হাত ধরেই শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে ডেবিউ করেছিলেন প্রীতি জিন্টা। তারপর ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা' ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন প্রীতি। কিন্তু বিগত দেড় দশক ছবির জগত থেকে সম্পূর্ণ দূরেই ছিলেন তিনি।  গত বছরই তাঁর আসল নাম নিয়ে একটি চর্চা শুরু হয়েছিল নেটমাধ্যমে। প্রীতম সিংহ জিন্টা নাকি প্রীতি জিন্টা কোনটা তাঁর আসল নাম, সেই বিতর্কে একটি ভিডিয়োবার্তায় অভিনেত্রী জানিয়েছিলেন যে প্রীতি জিন্টাই তাঁর আসল নাম। তবে ইনস্টাগ্রামে তাঁর নাম প্রীতি জি জিন্টা।  

আরও পড়ুন: Mithun Chakraborty : 'নিজের জন্য কারও কাছ থেকে কিচ্ছু চাইনি', পদ্মভূষণ পেয়ে বললেন মিঠুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget