এক্সপ্লোর

Prosenjit Chatterjee on Rani: মুক্তি পাচ্ছে রানির 'মর্দানি ৩', বিশেষ বার্তা দিলেন প্রথম ছবির নায়ক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Prosenjit Chatterjee on Mardaani 3: একেবারে নতুন গল্প নিয়ে আসছেন রানি, এখানেও তিনি একজন নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রানি মুখোপাধ্যায়ের বলিউডে অভিষেক হয়েছিল বাংলা ছবি 'বিয়ের ফুল' দিয়ে।
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর প্রথম ছবির নায়ক, 'মর্দানি ৩' এর জন্য শুভেচ্ছা জানান।
  • রানি শিবানী শিবাজী রায়ের ভূমিকায় 'মর্দানি ৩' ছবিতে ফিরছেন।
  • 'মর্দানি' ফ্র্যাঞ্চাইজিটি তার শক্তিশালী গল্প বলার জন্য প্রশংসিত।

কলকাতা: আজ যিনি রুপোলি পর্দায় কার্যত রাজত্ব করছেন বেশ কয়েক দশক ধরে, তাঁর এই পথের শুরুয়াত বাংলা থেকেই। বাংলা ছবি, 'বিয়ের ফুল' ছিল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) অভিনীত প্রথম ছবি। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর সামনেই মুক্তি পাবে, রানি মুখোপাধ্যায় অভিনীত, 'মর্দানি ৩' (Mardaani 3)। মর্দানি ফ্রাঞ্চাইজি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় দর্শকদের মধ্যে। আর এবার, একেবারে নতুন গল্প নিয়ে আসছেন রানি, এখানেও তিনি একজন নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায়। 

আর রানির 'মর্দানি ৩' মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'রানি মুখোপাধ্যায় আর ওঁর গোটা টিমকে 'মর্দানি ৩'-এর জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। এই সফরটা একটা নতুন উচ্চতা পাক, এটাই কামনা করি।' রানির প্রথম নায়ক শুভেচ্ছা জানিয়েছেন পর্দার 'মর্দানি'-কে। দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যোগাযোগ যে এখনও অটুট, তার প্রমাণ পাওয়া যায় এই পোস্ট থেকেই। 

‘মর্দানী’, যশ রাজ ফিল্মস প্রযোজিত, হিন্দি সিনেমার অন্যতম বড় নারীকেন্দ্রিক ছবির ফ্রাঞ্চাইজি যা ১১ বছর আগে শুরু হয়েছিল। এই চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি তার দুর্দান্ত গল্প বলার জন্য প্রশংসা ও ভালোবাসা অর্জন করেছে। ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিটি জনগণের ভালোবাসা পেয়েছে এবং চলচ্চিত্রপ্রেমীদের কাছে নিজের জায়গা করে নিয়েছে। ‘মর্দানী ৩’-এ রানী মুখার্জী একজন সাহসী পুলিশ অফিসার, শিবানী শিবাজী রায়ের ভূমিকায় ফিরে আসবেন, যিনি নিঃস্বার্থভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেন। রানী এর আগে প্রকাশ করেছিলেন যে এই থ্রিলারটি ‘অন্ধকার, মারাত্মক এবং নির্মম’ এবং এটি নিয়ে নেটিজেনদের মধ্যে প্রত্যাশা রয়েছে। ‘মর্দানী’, যা ২০০৪ সালে মুক্তি পেয়েছিল, পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। দ্বিতীয় ভাগটি পরিচালনা করেছিলেন গোপী পুথরান, যিনি এই চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির প্রথম অংশটি লিখেছিলেন।

তাঁর কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরু হয়েছিল এই বাংলা থেকেই। রানির বাবা ছিলেন রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। কাজল ছিলেন রানির দিদি। অয়ন মুখোপাধ্যায় রানির ভাই। রানি বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে চিরকালেরই। রানি যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন। তাঁর প্রথম ছবি ছিল 'বিয়ের ফুল'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রানি। তবে এরপরে আর রানিকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের কেরিয়ারকে আরও পাকা করেছিলেন রানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget