এক্সপ্লোর

‘অনেক হয়েছে, এবার অবস্থান বদলের প্রয়োজন’, পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা নিয়ে মত বিদ্যা বালানের

মুম্বই: পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করছে ভারত। ইসলামাবাদও পাল্টা চাপ বাড়িয়ে পাকিস্তানে ভারতীয় ছবির স্ক্রিনিং বন্ধ করেছে। সম্প্রতি ইন্দ্র কুমার পরিচালিত ‘টোটাল ধামাল’ রিলিজ করতে দেয়নি ইমরানের দেশ। সব মিলিয়ে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান প্রায় বন্ধ হওয়ার মুখে। এই অবস্থায় দুই দেশের মধ্যে শিল্প-সংস্কৃতির মুক্ত ও অবাধ চলাচলের পক্ষে সওয়াল করলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা বালান। সন্ত্রাসের আঁচ যেন শিল্প-সংস্কৃতিতে না লাগে, সেই আহ্বানই করলেন তিনি।

মু্ম্বইয়ে একটি রেডিও প্রোগ্রাম লঞ্চের অনুষ্ঠানে এসে অভিনেত্রী জানান, “অনেক হয়েছে, এবার থামা উচিত। আমি বিশ্বাস করি, শিল্পকে সবসময় রাজনীতির গণ্ডির বাইরে রাখা উচিত। সময় এসেছে, আমাদের একটি অবস্থানে দাঁড়াতেই হবে।”

তিনি আরও জানান, “একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে আমার মনে হয়, কৃষ্টির মাধ্যম যাই হোক না কেন, গান-নাচ-কবিতা-নাটক-সিনেমা ইত্যাদি দিয়ে মানুষকে সংঘবদ্ধ কারার থেকে আর কোনও ভাল উপায় নেই । অনেক সময়ই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এখন যা চলছে তা শীঘ্রই থামিয়ে দিয়ে ভবিষ্যতের কথা ভাবা উচিত। ”

প্রসঙ্গত, চলতি মাসের ১৪ ও ১৫ ফেব্রুয়ারি পরপর জঙ্গি নাশকাতায় প্রাণ হারিয়েছে ভারতীয় জওয়ানরা। পুলওয়ামায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ গেছে ৪০ জওয়ানের। রাজৌরিতেও জঙ্গি নাশকাতায় মৃত্যু হয়েছে এক মেজরসহ জওয়ানের। পাক জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ এই দুই নাশকতার দায় নিয়েছে। এরপরই শুরু হয় টানাপোড়েন।

ভারত-পাক সীমান্তে উত্তেজনা বাড়ে এবং তা ছড়িয়ে পড়ে সব মহলেই। রাজনৈতিক পরিসরে তো বটেই পুলওয়ামা কাণ্ডের প্রভাব পড়ে ক্রীড়া ও বিনোদন জগতেও। সব মহলই নিন্দায় সরব হয়। অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, অজয়, ভিকি কৌশলের মত তারকারা এই ঘটনার কড়া নিন্দা করেছেন। পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বি-টাউন।

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget