এক্সপ্লোর

Pushpa 2 Trailer: এই দিনে আসছে 'পুষ্পা ২'র ট্রেলার, অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে

Pushpa 2 Trailer Launch: এদিন ইনস্টাগ্রামে রশ্মিকা মন্দানা ও অল্লু অর্জুন দুজনেই একই পোস্টার শেয়ার করে জানান যে আগামী ১৭ নভেম্বর বিকেল ৬তা ০৩ মিনিটে 'পুষ্পা ২'-এর বহু আকাঙ্ক্ষিত ট্রেলার মুক্তি পাবে।

Pushpa 2: অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার ব্লকবাস্টার ছবি 'পুষ্পা'র (Pushpa 2) সিকোয়েলকে ঘিরে বহু আগে থেকেই উন্মাদনা তুঙ্গে অনুরাগীদের মধ্যে। গতকাল সোমবার ১১ নভেম্বর অনুরাগীদের উদ্দেশে সুখবর দিলেন অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। তাদের ইনস্টাগ্রামে একটি পোস্টার (Pushpa 2 Trailer) শেয়ার করে রশ্মিকা এবং অল্লু দুজনেই লিখে জানিয়েছেন যে এই মাসেই আসতে চলেছে 'পুষ্পা ২'-এর ট্রেলার। কবে ? দিনও জানিয়েছেন তারা।

এদিন ইনস্টাগ্রামে রশ্মিকা মন্দানা ও অল্লু অর্জুন দুজনেই একই পোস্টার শেয়ার করে জানান যে আগামী ১৭ নভেম্বর বিকেল ৬তা ০৩ মিনিটে 'পুষ্পা ২'-এর বহু আকাঙ্ক্ষিত ট্রেলার মুক্তি পাবে। আশা করা হচ্ছে এই ছবির ট্রেলার মুক্তি এখনও পর্যন্ত সবথেকে বড় ট্রেলা লঞ্চ হতে চলেছে। এই রবিবার ১৭ নভেম্বর পাটনায় মুক্তি পাবে 'পুষ্পা ২'-এর ট্রেলার। কেন পাটনাতেই ট্রেলার লঞ্চ ? এই শহরের একটি বিশেষ গুরুত্ব আছে এবং সেই কারণেই ছবির নির্মাতারাও এখানে ট্রেলার লঞ্চের সিদ্ধান্ত নেন।

প্রথম ছবি 'পুষ্পা: দ্য রাইজ' পাটনা শহরেই সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল, প্রেক্ষাগৃহে এবং টিভি চ্যানেলে সবথেকে বেশি প্রতিক্রিয়া এসেছিল এই শহর থেকেই। ২০২২ সালে 'পুষ্পা' ছবির সেই বিখ্যাত গান শ্রীবল্লিকে ভোজপুরি ভাষায় নতুন করে গেয়ে পাটনারই এক গায়ক সমাজমাধ্যমে প্রকাশ করেন এবং সেই গান তুঙ্গে তোলে অনুরাগীদের উন্মাদনা। এছাড়া 'আলা বৈকুণ্ঠাপুরামালু' ছবিতে অভিনয়ের জন্য অল্লু অর্জুনও ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছেন পাটনাতে।

এই বছরের শেষেই চমক নিয়ে আসছেন অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা। এই বছরের সবথেকে বড় হিট ছবি হতে চলেছে এই 'পুষ্পা ২'। এই ছবির প্রথম ভাগ মুক্তি পাওয়ার পর বিপুল সাফল্যের মুখ দেখে, আর তাই এই দ্বিতীয় ভাগ মুক্তি নিয়েও একই আশায় বুক বাঁধছেন ছবির নির্মাতারা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ট্রেন্ড করতে শুরু করেছে 'পুষ্পা ২'-এর ট্রেলার মুক্তির হ্যাশট্যাগ। এই বছর ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'পুষ্পা ২'। এই ছবির পরিচালক সুকুমার এবং ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফসিলকে। ছবির নির্মাতারা জানিয়েছে অভিনেত্রী শ্রীলীলাকে এই ছবিতে একটি আইটেম নম্বরের জন্য নেওয়া হয়েছে আর তাঁর একটি আকর্ষণীয় পোস্টারও মুক্তি পেয়েছিল কয়েকদিন আগে।    

আরও পড়ুন: Rupali Ganguly: সৎ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা, নোটিস ধরালেন 'অনুপমা' খ্যাত বাঙালি অভিনেত্রী রূপালী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget