এক্সপ্লোর

Rachel Shelley: ভারতীয় ছবিতে কামব্য়াক 'লাগান' খ্যাত অভিনেত্রী ব়্য়াচেল শেলির! এই ওটিটি প্ল্য়াটফর্মে মুক্তি পাবে

Rachel Shelley: ২০০১ সালে মুক্তি পেয়েছিল 'লাগান', তারপর থেকেই অভিনেত্রী রাচেল শেলির কথা ভুলতে পারেনি দর্শক।

কলকাতা: পরনে সাদা গাউন আর মুখে ভাঙা ভাঙা হিন্দি। ভারতীয়দের ক্রিকেট খেলা শেখানোর থেকে শুরু করে ভুবনের প্রেমে হাবুডুবু খাওয়া। সাবলীল অভিনয়ে এলিজাবেথ রাসেল মন জয় করে নিয়েছিল আপামর সিনেপ্রেমীদের। ২০০১ সালে  'লাগান' মুক্তির পর থেকেই  রাচেল শেলির কথা ভুলতে পারেনি দর্শক। দীর্ঘ সময় পর আবারও ভারতীয় ছবিতে ফিরছেন তিনি।

বলিউড সূত্রে খবর, নেটফ্লিক্সে অপরাধ তদন্তমূলক সিরিজ 'কোহরা'র হাত ধরে কামব্য়াক করবেন অভিনেত্রী। নিজের ছেলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এই গল্পের মুখ্য় বিষয়বস্তু। 

আরও পড়ুন...

ব্লাড সুগারের মাত্রা কত হলে সাঙ্ঘাতিক বিপদ ? মাত্রা কত হলে চিন্তা নেই ?

এই ছবিতে গল্পের একাধিক স্তর রয়েছে। র‍্যাচেল জানিয়েছেন, তাঁর কাছে এই কাজ বেশ চ্যালেঞ্জিং।

অভিনেত্রী আরও বলেছেন, 'ভালবাসা, সফলতা, ব্য়র্থতা কীভাবে সম্পর্কের মধ্য়ে ঢুকে পড়ে তা 'কোহরা'-তে ফুটে উঠেছে। এখানে মানুষের আবেগের জটিলতাও ফুটে উঠেছে স্পষ্ঠভাবে।  আমার চরিত্র ক্লারা এই ছবিতে অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। গল্পটি যত এগোবে দর্শন গল্পের বিভিন্ন মোড় দেখতে পাবেন।'

'কোহরা' ১৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল 'লাস্ট স্টোরিজ টু'। এতে কাজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন কাজল। তিনি জানিয়েছিলেন 'সময়ের সঙ্গে সঙ্গে ভালবাসার ভাষা বদলাচ্ছে। একটা সময় মানুষ প্রেম, ভালবাসা নিয়ে যা যা ভাবতেন, কল্পনা করতেন, তার সবটাই এখন বদলাচ্ছে। একসময় ভালবাসায় যে যে বিষয়গুলিকে অত্যন্ত প্রয়োজনীয়, বা প্যাশন বলে ভাবা হত, বর্তমান প্রজন্মের কাছে সেগুলো ভীষণ বোকা বোকা বা দমবন্ধ করা মনে হয়। এখন যদি কেউ ভালবাসা প্রকাশের জন্য ৩০টা টেক্সট পাঠায় বা ১৫টা চিঠি লেখে.. তাকে স্টকার বলা হয়। আমি তো বলব, বর্তমানে ভালবাসার ভাষা বদলে গিয়েছে। আর সিনেমা সেটাই তুলে ধরছে। সিনেমা চিরকালই জীবনের প্রতিচ্ছবি। মানুষের ভাবনা বদলালে, স্বভাব বদলালে সিনেমার ধাঁচও বদলাবে।'

পাশাপাশি একটি সাক্ষাৎকারে ‘লাস্ট স্টোরিজ ২’-এর কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তমন্না বলেছিলেন, 'অভিনেতা এবং মানুষ হিসেবে আমরা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ। বিজয় আমাকে ইচ্ছেমতো কাজ করার স্বাধীনতা দেয়। আমরা সবসময় নিজেদের নিয়ে কাজ করি, কিভাবে একজন আরও ভাল অভিনেতা, একজন আরও ভাল মানুষ হওয়া যায় সেই চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত।‘

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget