এক্সপ্লোর

Radhika Apte: ডেবিউ ফিল্মেই 'ভয়াবহ' অভিজ্ঞতা রাধিকার ! কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে ?

Bollywood News: প্রায় ২ দশক ধরে সিনেমার জগতে দাপিয়ে অভিনয় করছেন রাধিকা। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ অনেক তাবড় শিল্পী। তবে এমন গুণী, কৃতী অভিনেত্রীকেও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল।

Radhika Apte: অভিনয় দক্ষতায় অনেক অভিনেতাকেই বলে বলে গোল দিতে পারেন রাধিকা আপ্তে। নিখুঁত অভিনয়, মাপা অভিব্যক্তি, রাধিকার স্ক্রিন প্রেজেন্স সবসময়েই নজরকাড়া। বর্তমানে বলিউডের অভিনয় দক্ষদের তালিকায় নিঃসন্দেহে প্রথম সারিতেই জায়গা করে নিয়েছেন তিনি। সিনেমা, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, বিভিন্ন ভাষার ছবি - সব ক্ষেত্রেই অভিনয় দক্ষতার স্পষ্ট ছাপ রেখেছেন রাধিকা। তবে 'ডেবিউ ফিল্ম'- এ তাঁর অভিজ্ঞতাও ছিল বেশ তিক্ত। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদপত্রের সাক্ষাৎকারে (দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস) সেকথা জানিয়েছেন রাধিকা। শেয়ার করেছেন তাঁর তক্ত অভিজ্ঞতার কথা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ২ দশক ধরে সিনেমার জগতে দাপিয়ে অভিনয় করছেন রাধিকা। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ অনেক তাবড় শিল্পী। তবে এমন গুণী, কৃতী অভিনেত্রীকেও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। সেই কথাই এবার প্রকাশ করেছেন রাধিকা আপ্তে।     

'ওয়াহ ! লাইফ হো তো অ্যাইসি' - এটিই ছিল রাধিকা আপ্তের ডেবিউ ফিল্ম। এই ছবিতে ছিলেন শাহিদ কাপুর, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, অমৃতা রাও- সহ আরও অনেক অভিনেতা, অভিনেত্রী। রাধিকা জানিয়েছেন, প্রথম ছবিতেই তাঁর অভিজ্ঞতা ছিল ভয়াবহ। রাধিকা বলেছেন, 'জঘন্য প্রযোজকরা আমায় টাকা দেয়নি। যখন আমি এবং আমার মা ওনাদের চুক্তিতে সই করতে বলি, ওনারা বলেন উর্মিলা মাতণ্ডকরও চুক্তিতে সই করে না। আমি জানি না উনি করেছেন নাকি করেননি। কিন্তু ওনারা আমাদের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করেছিলেন।'     

এই ছবির পরিচালক ছিলেন মহেশ মঞ্জরেকর। সেই প্রসঙ্গে রাধিকা বলেছেন, 'উনি (মহেশ মঞ্জরেকর) একজন অত্যন্ত ভাল মানুষ। তাই আমি ওই ছবির কথা ভুলে যাওয়াই শ্রেয় মনে করেছি। কিন্তু প্রযোজনা সংস্থা ছিল ভয়াবহ। আর এটা আমি সবসময়েই বলব।' রাধিকা এও জানিয়েছেন যে, মহেশ মঞ্জরেকরও তাঁকে নজর করেছিলেন এবং বলেছিলেন তাঁকে নিয়ে কাজ করতে চান। রাধিকার কথায়, 'ব্রেন সার্জেন নামে একটা নাটক করেছিলাম আমি। খুব ভাল নাটক। রাজ্যের প্রতিযোগীতায় পুরস্কারও জিতেছিলাম। সেখানে বিচারক ছিলেন মহেশ মঞ্জরেকর। তিনিই নাটকের পর আমায় ডেকে বলেন যে আমায় নিয়ে কাজ করতে চান।' রাধিকা আরও বলেছেন, 'ওই ছবির পরে অনেকদিন আর কোনও সিনেমা করিনি। কলেজ শেষ করি। তার অনেকদিন পর ফিরে আসি ছবির জগতে। তাই ওই ছবিটাকে নিজের করা কাজের মধ্যে সেভাবে গণ্য করি না।'    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget