এক্সপ্লোর

Rahul Arunoday Banerjee: রাহুল ও শ্বেতা এগিয়ে গিয়েছিলেন গভীর জলে, পড়ে গেলেন শ্বেতা, ভয়ঙ্কর মুহূর্তে কী ঘটে

পুলিশের দাবি, সমুদ্রে নাচের দৃশ্যের শ্য়ুটিংয়ের সময়ে চোরা বালিতে আটকে ডুবে যান রাহুল। তবে যে হোটেলে ছিল গোটা শুটিং-টিম, তার মালিকের বক্তব্য অবশ্য একটু আলাদা। 

সৌমিত্র রায়, দিঘা:  তালসারিতে সিরিয়ালের শুটিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু। চলচ্চিত্র জগৎ ও সংস্কৃতিমনস্ক মানুষের মনে শোকের ছায়া।   অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল কীভাবে? উঠে আসছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। চাঞ্চল্যকর তথ্য।  ওড়িশা পুলিশের দাবি, সমুদ্রে নাচের দৃশ্যের শ্য়ুটিংয়ের সময়ে চোরা বালিতে আটকে ডুবে যান রাহুল। তবে যে হোটেলে ছিল গোটা শুটিং-টিম, তার মালিকের বক্তব্য অবশ্য একটু আলাদা। 

ক্যামেরা বন্ধ হওয়ার পর ...                

শুক্রবার থেকে এই হোটেলে ছিল ওই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা। এদিন দিনভর ছিল শুটিং। দুপুরের পর শুটিং শেষ হয়ে যায়। তারপর একটু হালকা মেজাজেই ছিলেন সকলে। শুটিং হয় হাঁটু-জলে। কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর রাহুল ও তাঁর সহ অভিনেত্রী শ্বেতা কিছুটা এগিয়ে যান। সেখানে জলের গভীরতা ছিল বেশি। সেখানেই সম্ভবত ঢেউয়ের ধাক্কায়জলে পড়ে যান অভিনেত্রী শ্বেতা। তারপর সম্ভবত ধরতে বা সামাল দিতে গিয়ে পড়ে যান রাহুলও।

 নিরাপত্তা নিয়ে প্রশ্ন              

শুটিং-স্পটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে যে হোটেলে রাহুলরা ছিলেন, সেখানকার ম্যানেজারের দাবি, এলাকায় সম্পূর্ণ নিরাপত্তা ছিল বলেই রাহুল ছাড়া বাকি কারও কিছু হয়নি। হোটেল কর্তৃপক্ষের দাবি,, প্রশিক্ষিত লোকেরা না থাকলে, আরও বেশি প্রাণহানি হত। রাহুল সাঁতার না জানাতেই দুর্ঘটনা ঘটেছে।  গভীর জলে শ্বেতা পড়ে যান, তারপরে নিচের দিকে পড়ে যান রাহুল। প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন শ্বেতাকে উদ্ধার করে সেফটি বোটে তোলে। তারপর রাহুলকেও উদ্ধার করা হয়। কিন্তু তাঁরা অনেকটাই জল খেয়ে ফেলেছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে , চিকিৎসকরা রাহুলকে মৃত ঘোষণা করেন। 

সূত্রের দাবি, রবিবার শ্যুটিং চলাকালীন রাহুল ও তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সমুদ্রের অল্প জলে নেমেছিলেন।  তখনই তাঁরা একটু গভীর জলের দিকে চলে যান। আচমকা পড়ে যান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে পড়ে যান রাহুলও।

 অস্বাভাবিক মৃত্যুর মামলা               

ওড়িশা পুলিশের দাবি, তালসারিতে যে শ্যুটিং চলছিল, তার কোনও অনুমতি ছিল না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। যদিও শ্যুটিং স্টাফরা জানাচ্ছেন, নিয়মমাফিক অনুমতি নিয়ে শ্যুটিং চলছিল। গত রাতেই রাহুলের দেহ নিয়ে আসা হয়েছে তমলুক মেডিক্য়ালে। অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে সোমবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rahul Banerjee Death: আড়ম্বর, দেহ শায়িত রাখায় আপত্তি পরিবারের, বাড়ি থেকেই মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে রাহুলকে! শেষকৃত্য সেখানেই
আড়ম্বর, দেহ শায়িত রাখায় আপত্তি পরিবারের, বাড়ি থেকেই মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে রাহুলকে! শেষকৃত্য সেখানেই
Rahul Banerjee Death : 'ফুটেজ একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেব', রাহুলের ঘটনা নিয়ে যা জানালেন পুলিশ সুপার...
'ফুটেজ একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেব', রাহুলের ঘটনা নিয়ে যা জানালেন পুলিশ সুপার...
Rahul Podcast Show: থেমে গেল আড্ডার আসরের সফর, সব 'সহজ কথা' সঙ্গে করে নিয়ে চলে গেলেন রাহুল!
থেমে গেল আড্ডার আসরের সফর, সব 'সহজ কথা' সঙ্গে করে নিয়ে চলে গেলেন রাহুল!
Rahul Banerjee Death:
"বেস্ট অ্যাক্টর..", রাহুলকে শেষ দেখা দেখতে এসে স্মৃতির শহরে দেব, বললেন অনেক অজানা ঘটনা, " এখনও মনে আছে.."
Advertisement

ভিডিও

Flamboyant Resturant : মহিলাদের জন্য বিশেষ আয়োজন করল ফ্ল্যামবয়েন্ট রেস্তোরাঁ
Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
Embed widget