এক্সপ্লোর

Rahul Arunoday Death: 'জীবনের জন্য যেন কোনও বাজেট নেই', প্রিয় বাবিনের আকস্মিক মৃত্যুতে শ্যুটিংয়ের নিরাপত্তা নিয়ে কী বলছেন রুদ্রনীল

Rudranil Ghosh: 'আমরা কেউই দায় এড়াতে পারি না। যাঁরা ব্যাবস্থাপনায় ছিলেন তাঁরা এবং যে সহকর্মীরা উপস্থিত ছিলেন তাঁরাও।'

Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃত্যু... মর্মান্তিক ঘটনা... অভিনেতার অকাল প্রয়াণ এখনও বিশ্বাস করতে মন চাইছে না অনেকেরই... 

আর এর মধ্যেই অভিনেতার মৃত্যুর দায় কার্যত তাঁর ঘাড়েই ফেলতে চাইছেন অনেকে। কেউ বলছেন শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল, তারপর নিজেই সমুদ্রে গিয়েছিলেন রাহুল। কেউ বলছেন শ্যুটিং চলছিল, তার মধ্যেই কারও কথা না শুনেই নাকি সমুদ্রের গভীরে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। কেউ আবার বলছেন, সকাল থেকেই নাকি বুকে ব্যথা ছিল রাহুলের, মানে তাঁরা বোঝাতে চাইছেন যে, গোড়ালি জলে শ্যুটিং করার সময়েই রাহুলের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 

এই প্রসঙ্গে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে রুদ্রনীল ঘোষ বলছেন, 'আমরা প্রত্যেকেই জানি আমাদের কী কী অসুবিধা নিয়ে কাজ করতে হয়। এই অসুবিধাগুলো আমরা মানিয়ে নিয়েছি বলে এটাকে নিয়ম বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে স্ট্রাইক হয়, অবরোধ হয়, নিয়ম-নীতি হয়, টাকা বাড়ানো হয়... অনেক কিছু হয়, কারণে অকারণে। কিন্তু মুশকিল হচ্ছে একটা জিনিসের বাজেটের জন্য কোনওদিন অবরোধ কেউ করেনি। না টেকনিশিয়ানদের স্বার্থ দেখা ফেডারেশন বা আমাদের আর্টিস্টদের স্বার্থ দেখা আর্টিস্টস ফোরাম। সহজ ভাষায় বলতে গেলে... এই ঘটনা বলে দেয় যে জীবনের জন্য যেন কোনও বাজেটই নেই। আমাদের টেকনিশিয়ানরা লাইট লাগানোর জন্য তরতর করে কোন ল্যাম্পপোস্ট, বাড়িতে উঠে পড়ে। আর্টিস্টদের এমন এমন জায়গায় শট দিতে বলা হয় ফ্রেমে দেখতে ভাল লাগবে বলে... আমরা জানিই না, আমাদের গাড়ি দিয়ে দেওয়া হয় যার টেস্ট হয়নি ব্রেক ঠিক আছে কিনা... এমন বাড়িতে দিয়ে দেওয়া হয় যেখানে হয়তো লেখা রয়েছে বিপজ্জনক বাড়ি, কিন্তু শ্যুটিংয়ে দেখতে ভাল লাগবে, হয়তো অ-আ-ক-খ চিৎকার করলে ক'টা ইট ভেঙে পড়তে পারে, সেই সিকিউরিটিটা আমাদের কাছে নেই। কোনও একটা জঙ্গলে শট দিতে গিয়ে সাপের ছোবলে মরে যেতে পারি কিনা, আমরা জানি না। আমাদের পাঠিয়ে দেওয়া হয়। নিরাপত্তার বাজেট নেই। ফেডারেশন এবং আর্টিস্টস ফোরামকে ইমিডিয়েটলি বসে ঠিক করতে হবে এই বাজেটটা, তা সে সিনেমা হোক, সিরিয়াল হোক বা ওয়েব সিরিজ। নাহলে তো আমরা প্রত্যেকদিনই এক একটা করে আমাদের 'বাবিন' হব, মানে রাহুল অরুণোদয় হব। আমাদের অত্যন্ত প্রিয় ছেলে, অজাতশত্রু বলা যায়...। পড়াশোনা, ভাললাগা, নিজস্ব একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, অন্যগুলোকেও মন দিয়ে শোনা, সবটা মিলিয়ে সহজ ভাবে থাকা একটা মানুষ চলে গেল। আর জটিল তৈরি করছে কিছু লোক এবং স্পষ্টভাবে।' 

রুদ্রনীলের আরও অভিযোগ, সেফটি সিকিউরিটি বাজেটের কোনও অ্যালোকেশন হয় না। সেই বাজেটটা কখনও তৈরি হয় না। সিনেমা হোক, সিরিয়াল হোক বা ওয়েব সিরিজ - নিরাপত্তার বাজেট টেকনিশিয়ান, আর্টিস্ট বা আনুষাঙ্গিক যাঁরা থাকেন তাঁদের জন্য তৈরি হয় না। আর এর থেকে দায় ঝেড়ে ফেলতেই কতগুলো কথা এখানে তৈরি হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget