এক্সপ্লোর

সঞ্জয় দত্তের জীবন নিয়ে ছবির নামকরণে পুরস্কার: আইফোন

মুম্বই: সঞ্জয় দত্তের জীবন নিয়ে সিনেমা হওয়ার খবর তো এখন পুরনো। নতুন খবর হল, ছবির জন্য কোনও নামই পরিচালক রাজকুমার হিরানির লাগসই মনে হচ্ছে না। তাই ছবির কলাকুশলীদের মধ্যে এক প্রতিযোগিতা শুরু করেছেন তিনি। যাঁর দেওয়া নাম হিরানির পছন্দ হবে, তাঁর জন্য রয়েছে পুরস্কার-আইফোন সেভেন। হ্যাঁ, পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছেন, সঞ্জয়ের ওপর তিনি যে ছবি করতে চলেছেন, তার জন্য পছন্দসই নাম চাই। যদি কারও দেওয়া নাম তাঁর পছন্দ হয়ে যায়, তবে তাঁকে আইফোন সেভেন উপহার দেবেন তিনি। এ বছরটা পুরো গেল একের পর এক বায়োপিকে-সে ‘দঙ্গল’, ‘এম এস ধোনি’-ই হোক বা ‘নীরজা’, ‘সর্বজিত’। আগামী বছরের শুরুতেই আসবে গুজরাতের এক কুখ্যাত মাফিয়ার জীবন নিয়ে ছবি ‘রইস’। রাজু হিরানি সঞ্জয়ের ওপর তাঁর ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন জানুয়ারিতে। কিন্তু ছবির আপাতত যে নাম রাখা হয়েছে, সেই ‘দত্ত’ তাঁর পছন্দ হচ্ছে না। তাই হিরানি এখন চাইছেন, ছবির কলাকুশলীরা ভেবেচিন্তে মানানসই নামের প্রস্তাব করুন। যাঁর নাম পছন্দ হবে, তাঁর জন্য রয়েছে ৯২,০০০-এরও বেশি টাকা দামের আইফোন সেভেন। এখন ব্যাপার হল, এই প্রতিযোগিতা কিন্তু শুধু কলাকুশলীদের মধ্যে, আমার আপনার ক্রিয়েটিভিটি যতই থাকুক, এতে যোগ দিতে পারব না আমরা। জানা গেছে, হিরানির অফিসে একটা বাক্স রাখা হয়েছে। কলাকুশলীদের বলা হয়েছে, তাঁদের পছন্দ করা নাম ওই বাক্সে ফেলতে। ছবিতে সঞ্জুবাবার ভূমিকায় অভিনয় করতে চলা রণবীর কপূর থেকে লাইটম্যান-সকলে নিজের নিজের সাজেশন রাখতে পারেন। আগামী মাসে খোলা হবে বাক্সটি, সেরা নামকে বেছে নেওয়া হবে বায়োপিকের পাকাপাকি নাম হিসেবে। হিরানি ও বিধুবিনোদ চোপড়ার সঙ্গে সঞ্জয় দত্তও এই ছবির অন্যতম প্রযোজক। রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন সোনম কপূর, ভিকি কৌশল ও অক্ষয় খান্না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood Controversy: টলিউডে কাজের পরিবেশ, 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ! কী সাফাই স্বরূপ বিশ্বাসের?
টলিউডে কাজের পরিবেশ, 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ! কী সাফাই স্বরূপ বিশ্বাসের?
Rudranil Ghosh: 'যাঁরা চুপ থাকবেন, তাঁরাই যোগ্য! আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল', টলিউডে নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'যাঁরা চুপ থাকবেন, তাঁরাই যোগ্য! আমাকে ব্যান করে দেওয়া হয়েছিল', টলিউডে নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
Tollywood News: 'তৃণমূল না করলে পেটে ভাত নেই, কাজ নেই! সরকারি হল পেতাম না', টলিউডের 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক শর্বরী মুখোপাধ্যায়
'তৃণমূল না করলে পেটে ভাত নেই, কাজ নেই! সরকারি হল পেতাম না', টলিউডের 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক শর্বরী মুখোপাধ্যায়
Papiya Adhikari: 'বাংলা সিনেমাকে কবরে শুতে দেব না', টলিউডের 'বিশ্বাস ব্রাদার্স'-দের নিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী
'বাংলা সিনেমাকে কবরে শুতে দেব না', টলিউডের 'বিশ্বাস ব্রাদার্স'-দের নিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী

ভিডিও

TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
Suvendu Adhikari: সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
Mudiali Club | রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব
Subrata Gupta Exclusive: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হয়ে কী বললেন সুব্রত গুপ্ত?
Agnimitra Paul: ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Vijay and Trisha Krishnan: 'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
West Bengal News Today Live Updates: শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari PA Death: বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
Embed widget