এক্সপ্লোর

Raju Srivastava Health: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? উদ্বেগের খবর হাসপাতাল সূত্রে

Raju Srivastava Health Updates: রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। এখন কেমন আছেন তিনি?

নয়াদিল্লি: জিম করাকালীনই হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তাঁর জিম ট্রেনারই তাঁকে দুবার সিপিআর দেন। তারপর দ্রুত হাসপাতালে ভর্তি করান। বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হার্ট অ্যাটাক (Heart Attack) হওয়ার পর থেকে এখনও জ্ঞান ফেরেনি তাঁর। রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। এখন কেমন আছেন তিনি? উদ্বেগের খবর জানা গেল হাসপাতাল সূত্রে।

কেমন আছেন রাজু শ্রীবাস্তব?

রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন হয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। নেট মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে কৌতুক অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ পেতে চাইছেন তাঁরা। সম্প্রতি হাসপাতাল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তা একেবারেই ভালো নয়। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, হাসপাতালের পক্ষ থেকে জানান হয়েছে যে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না রাজু শ্রীবাস্তব। শুরুতে কিছু ওষুধ চলার কারণে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়। কিন্তু ফের তাঁর শারীরিক অবস্থা একইরকম রয়েছে। চিকিৎসায় তাঁর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। তাঁকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে।

আরও পড়ুন - Raksha Bandhan: আরও পড়ল ব্যবসা, দ্বিতীয় কত টাকা আয় হল 'রক্ষা বন্ধন'-এর?

রাজু শ্রীবাস্তবের বিজনেস ম্যানেজার সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে এক বিবৃতিতে বলেন, 'ওঁর (রাজু শ্রীবাস্তব) এখনও জ্ঞান ফেরেনি। স্বাস্থ্যেরও কোনও উন্নতি হয়নি। ওঁর মস্তিষ্ক কাজ করছে না। তবে, হাল ছেড়ে দেননি চিকিৎসকেরা। তাঁরা তাঁদের কাজ চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকেরা ওঁর সুস্থতার আশায় অপেক্ষা করার কথা বলেছেন। ওঁর অনুরাগীদের বলব, তাঁরা যেন ওঁর দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করেন।'

প্রসঙ্গত, শুক্রবার রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর নেন অভিনেতার স্বাস্থ্যের। প্রয়োজন হলে তাঁকে সাহায্যের আশ্বাসও দেন। অন্যদিকে, অভিনেতার কন্যা অন্তরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি হয়নি। অভিনেতার স্বাস্থ্যের খেয়াল রাখতে তৈরি করা হয়েছে মেডিক্যাল টিম। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন রাজু শ্রীবাস্তব। তাঁর জন্য প্রার্থনা করছেন অনুরাগী থেকে শুরু করে তাঁর পরিবারে সবাই । অভিনেতার সঙ্গে সর্বক্ষণ আইসিইউতেই রয়েছেন তাঁর স্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget